Wednesday, June 24, 2026

চা শ্রমিকদের উন্নয়নে পদক্ষেপ রাজ্যের

Date:

Share post:

চা শ্রমিকদের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করল রাজ্য। এবিষয় সংশ্লিষ্ট দফতরকে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো চা শ্রমিকদের সন্তানদের কর্ম প্রশিক্ষন দেবে রাজ্য সরকার। প্রশিক্ষন দেওয়া হবে গাছের চারা তৈরি, গাছ পরিচর্যা ও প্যাকেজিং এর পাশাপাশি তাদের মোটর ড্রাইভিং এবং কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটরের। চলতি বছরের ২৫ মার্চ থেকে ২২টি কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষনের আবেদন পত্র গ্রহন করা হবে।

টি অ্যাডভাইজারি কাউন্সিলর চেয়ারম্যান তথা শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন বাগিচা শ্রমিকদের পরিবারের কর্মনিশ্চয়তা সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে উত্তরবঙ্গের পাহাড়, তরাই ও ডুয়ার্সের প্রায় চার লক্ষ বাগিচা শ্রমিক উপকৃত হবেন।

আরও পড়ুন-পুরীতে মমতাকে মন্দিরের ধ্বজা উপহার দিলেন দ্বৈতপতিরা

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...