Saturday, March 14, 2026

‘দিল্লির পুলিশ কমিশনারকে বরখাস্ত করুন’, প্রধানমন্ত্রীকে প্রশান্ত কিশোর

Date:

Share post:

“অযোগ্যতা এবং criminal negligence বা অপরাধপূর্ণ অবহেলা প্রদর্শনের জন্য এখনই বরখাস্ত করুণ দিল্লির পুলিশ কমিশনারকে”৷

দিল্লি-হিংসা নিয়ে প্রধানমন্ত্রীকে এই পরামর্শই দিলেন JDU-র প্রাক্তন সহ- সভাপতি প্রশান্ত কিশোর৷ দিল্লিতে CAA- এর পক্ষে ও বিপক্ষে বিক্ষোভকারীদের সংঘর্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা আপাতত ২০০-র বেশি৷
উত্তর পূর্ব দিল্লিতে হিংসার ঘটনার মোকাবিলায় “অপরাধমূলকভাবে অবহেলা” করায় দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েককে বরখাস্ত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যুইট করলেন ভোট-কৌশলী তথা রাজনীতিবিদ প্রশান্ত কিশোর । হিংসার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মোদির ট্যুইটের জবাবে পিকে-র উত্তর, “স্যার, অন্ততপক্ষে, তাঁর অযোগ্যতা এবং অপরাধমূলকভাবে অবহেলা করায় দিল্লির পুলিশ কমিশনারকে বরখাস্ত করুন”।

এর আগে এদিনই ট্যুইটে “শান্তি ও সৌভ্রাতৃত্ব” বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বলেন, দেশের রাজধানীর বিভিন্ন জায়গার পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন তিনি।
ট্যুইটে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “দিল্লির বিভিন্ন জায়গার পরিস্থিতি নিয়ে বিশদে পর্যালোচনা বৈঠক করেছি। শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে কাজ করছে পুলিশ ও অন্যান্য সংস্থাগুলি”।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...