Thursday, April 16, 2026

শরীরে ৪০০ কোপের দাগ, জমাট বাধা কালসিটে! অঙ্কিতের দেহ দেখে শিউরে উঠছে পুলিশও

Date:

Share post:

আইবি অফিসার অঙ্কিত শর্মার দেহ দেখে শিউরে উঠছেন দুঁদে পুলিশকর্তারাও। এত নৃশংসভাবে কেন মারা হল গোয়েন্দা অফিসারকে? এখন এই প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে পুলিশ মহল এবং অঙ্কিতের পরিবারে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, অঙ্কিত শর্মার দেহে অন্তত ৪০০ বার ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছিল। বেরিয়ে এসেছিল পাকস্থলী, অন্ত্র। কোপানোর আগে পাথর ছুড়েও মারা হয় অঙ্কিতকে। তবে, দেহে গুলির চিহ্ন পাওয়া যায়নি। প্রায় দু’ঘণ্টা ধরে চলেছিল অমানবিক অত্যাচার। এরপর মৃত্যু নিশ্চিত বুঝে তাকে ছুড়ে ফেলা হয় নর্দমায়।
মঙ্গলবার, চাঁদবাগ এলাকার ড্রেন থেকে অঙ্কিতের রক্তাক্ত, থেঁতলানো দেহ উদ্ধার হয়। শরীর জুড়ে ছিল ধারালো অস্ত্রের দাগ। রক্ত শুকিয়ে কালো হয়ে গিয়েছিল।
অঙ্কিতের বাবা রবীন্দ্র শর্মা জানান, ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা নাগাদ বাইকে চেপে বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে। কিছু কাজ সেরে তাড়াতাড়ি ফিরবে বলেছিল। এরপর থেকেই অঙ্কিতের কোনও খোঁজ ছিল না। খাজুরি খাস থানায় নিখোঁজ ডায়রি করেন তাঁর বাবা। ২৬ ফেব্রুয়ারি বাড়ির কাছেই একটি ড্রেন থেকে অঙ্কিতের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। রবীন্দ্র শর্মা নিজেও গোয়েন্দা অফিসার ছিলেন। ছেলের দেহের দিকে তাকাতে পারেননি তিনিও। “এত নির্মমভাবে অঙ্কিতকে কেন হত্যা করা হল?” অশ্রুসজল চোখে সেই প্রশ্ন করছেন পুত্রহারা বৃদ্ধ। তাঁর ছেলের হত্যাকারীদের কড়া শাস্তি চান তিনি।

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...