Sunday, May 17, 2026

আদিবাসী মেয়েদের বিয়ে দেবে তৃণমূল, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও

Date:

Share post:

রাজ্য সরকারের ‘রূপশ্রী’ প্রকল্পের আওতায় গণবিবাহের আয়োজন করা হয়েছে মালদহে। ৫ মার্চ মালদহে আদিবাসী সম্প্রদায়ের গণবিবাহের অনুষ্ঠান রয়েছে। প্রায় দু’শো আদিবাসী কন্যার বিয়ে হবে ওইদিন। ওই গণবিবাহ অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসখানেক আগে মালদায় বিশ্ব হিন্দু পরিষদের আদিবাসীদের বিয়ে দিয়ে ধর্মান্তকরণ করছে বলে অভিযোগ ওঠে। এবার রূপশ্রী প্রকল্পের আওতায় গণবিবাহের আয়োজন করছে তৃণমূল শিবির। এই গণবিবাহের মাধ্য দিয়ে আদিবাসীদের পাশে থাকার বার্তা দিতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
‘রূপশ্রী’ প্রকল্পে বিয়েতে আর্থিক সাহায্য দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। যেসব পরিবারের আর্থিক সঙ্গতি কম, তাদের ক্ষেত্রে মেয়ের বয়স ১৮ হওয়ার পর বিয়ের জন্য এককালীন ২৫০০০ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের কথা আদিবাসীরা যাতে জানতে পারে তাই গণবিবাহের আয়োজন করা হয়েছে বলে খবর। অন্যদিকে চলতি মাসে গণবিবাহ ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মালদহে। আটমাইলে আদিবাসী যুবক-যুবতীদের গণবিবাহের আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। অভিযোগ, হিন্দু রীতি মেনে বিয়ে দেওয়া হচ্ছিল তাঁদের। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়।

আরও পড়ুন-মমতাদি উন্নয়ন করে ফার্স্ট হোক, কিন্তু ভোট শান্তিপূর্ণ হোক! আবেদন অধীরের

Related articles

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...