Saturday, June 6, 2026

পাকিস্তানে যাত্রীবোঝাই বাসে ধাক্কা ট্রেনের, মৃত ৩০

Date:

Share post:

পাকিস্তানে যাত্রীবোঝাই বাসে ধাক্কা মারল এক্সপ্রেস ট্রেন। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। আহত প্রায় ৬০। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সিন্ধুপ্রদেশের রোহরি স্টেশনে।
শুক্রবার রাতে রাওয়ালপিণ্ডি থেকে করাচির দিকে যাচ্ছিল ৪৫ আপ পাকিস্তান এক্সপ্রেস। সিন্ধুপ্রদেশের রোহরি স্টেশনের কাছে কান্দরা রেলওয়ে ক্রসিংয়ে এসে ট্রেনটি একটি যাত্রীবোঝাই বাসে ধাক্কা মারে। বাসটিকে টেনে হিঁচড়ে কয়েক’শো মিটার দূরে নিয়ে যায়। ওই ক্রসিংয়ে কোনও রক্ষী ছিল না বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন স্থানীয় প্রশাসন ও রেলের কর্মীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে ৩০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয় কমিশনার সাফিক আহমেদ বলেন, ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। খবর পেয়েই প্রশাসন ও পুলিশ আধিকারিকরা দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন। ওই ক্রসিংয়ে কোনও রক্ষী ছিল না। ট্রেন ফুল স্পিডে আসছে দেখেও বাসের চালক রেল গেট পেরোনোর চেষ্টা করেন।’’ ঘটনায় বাসটি তিন টুকরো হয়ে গিয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। সিন্ধুপ্রদেশের গভর্নর অফিস ও ইসলামাবাদের তরফে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আরও পড়ুন-পার্কিং অ্যাটেনডেন্ট পদে চাকরির আবেদন ৪ হাজার ইঞ্জিনিয়ারের ! উদ্বিগ্ন চেন্নাই কর্পোরেশন

Related articles

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...