Saturday, June 6, 2026

পেনাল্টিই ভরসা, কোনোক্রমে হার বাঁচাল ইস্টবেঙ্গল

Date:

Share post:

ইস্টবেঙ্গল- ১

চার্চিল ব্রাদার্স-১

চার্চিলের বিরুদ্ধে কোনও রকমে হার বাঁচাল লাল-হলুদ। ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত। বরং বলা ভালো ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে সমতা ফিরিয়ে গোয়ান জায়ান্টদের বিরুদ্ধে হার এড়াল গতবারের রানার্সরা।

চার্চিলের বিরুদ্ধে এদিন কার্ড সমস্যায় ছিলেন না ইস্টবেঙ্গলের কাশিম আইদারা। তবে শুরু থেকে ভিক্টর পেরেজকে মাঠে নামান ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা। ক্রোমাকে অবশ্য বেঞ্চে রেখেই প্রথম একাদশ সাজিয়ে ছিলেন তিনি। এদিকে ম্যাচ শুরুর ১০ মিনিটে প্লাজার গোলে এগিয়ে যায় চার্চিল ব্রাদার্স। আসির আখতার, মেহতাব সিংদের মাটি ধরিয়ে অনায়াসে গোল করে গেলেন উইলিস প্লাজা। পিছিয়ে পড়ে মরিয়া চেষ্টা চালায় কোলাডোরা। ১৮ মিনিটে ওয়ান টু ওয়ান চান্স পেয়েও গোলকিপারের হাত মারেন কোলাডো। প্রথমার্ধের শেষলগ্নে চার্চিল একটা সুযোগ পেয়েছিল, কিন্তু গোল হয়নি। প্রথমার্ধে শেষ হয় ১- ০ গোলে ।

দ্বিতীয়ার্ধে ক্রোমাকেও মাঠে নামান মারিও। লাল-হলুদ আক্রমণে ঝাঁঝ বাড়লেও, কাঙ্খিত গোল আসছিল না। এরপরই ইনজুরি টাইমে বক্সের মধ্যে ক্রোমাকে ফেললে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। কিন্তু কোলাডোর শট চার্চিল গোলকিপার আটকে দিলেও ফিরতি শটে গোল করেন তিনি। শেষ মুহূর্তের গোলে মুখ রক্ষা লাল হলুদের।

ম্যাচ ড্র হওয়ায় ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। স্বাভাবিকভাবেই যা কিছুটা হলেও দলের জন্য স্বস্তির। তবে এদিন চার্চিল তিন পয়েন্ট না পাওয়ায় সুবিধা হল লিগ তালিকার শীর্ষে থাকা মোহনবাগানের।

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...