Friday, June 26, 2026

অভিষেক-পিকে জুটির হাত ধরে কাল নতুন ইনিংস শুরুর পথে তৃণমূল

Date:

Share post:

শীর্ষে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অবশ্যই শুভেন্দু অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়রা।

কিন্তু কাল সোমবার মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর জুটির হাত ধরে নতুন ইনিংস শুরুর পথে তৃণমূল।
লোকসভা ভোটে ধাক্কা ছিল। “দিদিকে বলো” ইত্যাদি কর্মসূচি নিয়ে বাংলাজুড়ে পথে নেমে সেই ধাক্কা সামাল দিয়েছে দল। এবার আবার এগনোর পালা। আসন্ন পুরভোট এবং তারপর বিধানসভা নির্বাচন।
কাল নেতাজি ইন্ডোর থেকে ঘোষিত হবে নতুন কর্মসূচি।
বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে থাকছেন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুরপিতা, সংগঠন ও শাখা সংগঠনের সভাপতিরা, গুরুত্বপূর্ণ নেতৃত্ব, পদাধিকারীরা।
অভিষেক-পিকে জুটি এই বৈঠককে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। প্রবেশে কড়াকড়ি। বারকোড লাগানো প্রবেশপত্র। পেশাদারি সুশৃঙ্খল মোড়কে আয়োজন। দিনরাত পরিশ্রম করছে একটা বড় টিম। নিজেকে প্রচারের আলোর বাইরে রেখে দলকে বিজ্ঞানভিত্তিক কাঠামোতে সাজাতে নেমেছেন অভিষেক।
কাল একঝাঁক কর্মসূচি ঘোষণার পালা। আরও নিবিড় জনসংযোগ করবে তৃণমূল।
মমতাকে ঘিরে দলের আবেগের সঙ্গে অভিষেক মেশাচ্ছেন কাঠামো, শৃঙ্খলা, অনুশাসন। কোথায় সমস্যা, কী সমস্যা এবং তার কী সমাধান; অভাবনীয় পদক্ষেপ নিচ্ছে দল। পিকের মত ভোটকূশলীকে অভিষেক ধারালো সাংগঠনিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।
ফলে, কাল নেতাজি ইন্ডোরে ” AITC EVENT LAUNCHING” শীর্ষক বৈঠক ঘিরে দলে এবং দলের বাইরেও সামগ্রিক রাজনীতিতে কৌতূহল তুঙ্গে। অভিষেক-পিকে জুটির হাত ধরে মমতার নেতৃত্বে নতুন ইনিংস শুরুর মঞ্চের দিকে সকৌতূহলে তাকিয়ে আছে সংশ্লিষ্ট সব মহল।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...