Sunday, May 17, 2026

শিক্ষক নিয়োগে আর মৌখিক পরীক্ষা নয়

Date:

Share post:

শিক্ষক নিয়োগের নিয়মে বদল। এই বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে রয়েছে, শুধুমাত্র লিখিত পরীক্ষার ফলাফল দেখেই নিয়োগ হবে, মৌখিক পরীক্ষা নয়। উঠে যাচ্ছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের রেজাল্টের জন্য বরাদ্দ নম্বরও।

সূত্রের খবর অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে দুটো করে লিখিত পরীক্ষা দিতে হবে। একটি বিষয়ের পরীক্ষা অন্যটি, প্রিলিমিনারি টেস্ট। এই দুইয়ের ভিত্তিতেই বেরোবে মেরিট লিস্ট। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে কোনও অভিযোগ থাকলে তা রাজ্য সরকারকে জানাতে হবে। সরকারের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। পরবর্তীকালে শিক্ষক নিয়োগের সময় নয়া নিয়মেই রাজ্যে শিক্ষক নিয়োগ হবে বলে জানা গিয়েছে।

কী কী বদল এল শিক্ষক নিয়োগে?

১) নিয়োগ হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে, মৌখিক পরীক্ষা নেওয়া হবে না।

২) এরপর ২০০ নম্বরের আরও একটা লিখিত পরীক্ষা হবে। এই ২০০ নম্বরের মধ্যে ইংরেজির ওপর থাকবে ৫০ নম্বর। ৫০ হবে পরীক্ষার্থী যে মাধ্যম স্কুলে পড়াবেন তার ওপর। এরপর আরও ১০০ নম্বরের পরীক্ষা হবে পরীক্ষার্থী যে বিষয়ের শিক্ষক হবেন তার ওপরে।

৩) প্রাইমারি টেষ্টে পাশ করলেই বাকি ২০০ নম্বরের পরীক্ষার খাতা দেখা হবে।

আরও পড়ুন-দুর্গাপুজোর আগেই সুখবর! ১৫ হাজার শিক্ষক নিয়োগ রাজ্যে

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...