Sunday, April 26, 2026

বাংলা দখলে ‘শাহি-দাওয়াই’

Date:

Share post:

শহিদ মিনারের সমাবেশ শেষে রবিবার সন্ধেয় রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেখানে তিনি বুঝিয়েছেন,
বাংলা ‘দখল’-ই তাঁর কাছে ‘ফার্স্ট প্রায়োরিটি’। বঙ্গ-নেতৃত্বকে একগুচ্ছ হোমটাস্কও দিয়ে গিয়েছেন অমিত শাহ৷ সূত্রের খবর, রুদ্ধদ্বার বৈঠকে রাজ্য নেতাদের উদ্দেশ্যে শাহি-বার্তা ছিলো এই রকম :

◾এপ্রিল থেকে মাসে ৩ দিন এবং অক্টোবর থেকে মাসে ৭ দিন মাটি কামড়ে এ রাজ্যে থাকবো৷ দলের সভাপতি জেপি নাড্ডাও বাংলায় নিয়মিত যাতায়াত করবেন৷

◾আপনারা রাজ্যে বিরোধী দল। উন্নয়নের দায় কেন নেবেন? রাজ্য সরকারের ব্যর্থতা প্রচারে আনুন। সেগুলি নিয়ে মানুষের বাড়ি বাড়ি যান।

◾পুরভোটে প্রার্থী বাছাইয়ে যেন গোষ্ঠীবাজি না হয়। প্রার্থী বাছাইয়ে এঁর লোক, ওঁর লোক করা যাবে না। যাঁর জেতার সম্ভাবনা সবথেকে বেশি, তাঁকেই টিকিট দিতে হবে।

◾ কলকাতা এবং হাওড়া-সহ যে সব পুরসভায় ভোট হতে চলেছে, সেই ভোটের দায়িত্ব সাংসদের নিতে হবে। কোন সাংসদের উপর কোন কোন পুরসভার ভার থাকবে, সেটা আমি ঠিক করে দেবো।

◾ বিজেপি-তৃণমূল গোপন আঁতাতের
সম্ভাবনা ভুলেও মনে আনবেন না। আমরা বাংলায় ক্ষমতায় আসছি। তৃণমূলের সঙ্গে বোঝাপড়ার কোনও রাস্তাই নেই।’

◾রাজ্যের কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তে কেন্দ্র নীরব নেই। দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াইয়ের আন্তরিকতা নিয়েও প্রশ্ন নেই। যে পুলিশ অফিসারকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করেনি, সেই পুলিশ অফিসারকে আমি চিনি। তাঁর কীর্তিকলাপ সব জানি। আমার নামও অমিত শাহ। ঠিক সময় ব্যবস্থা নেওয়া হবে। তবে আপনারা এ সবের ভরসায় বসে থাকবেন না। নিজেদের কাজ করে যান।

◾রেলের কোনও প্রকল্প নিয়ে এ রাজ্যে সমস্যা তৈরি হলে আপনারা বলুন, রাজ্য সরকারের জন্য সম্ভব হচ্ছে না।’

Related articles

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...