Saturday, May 23, 2026

দিল্লির হিংসা নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে মৌন-প্রতিবাদ তৃণমূল সাংসদের

Date:

Share post:

দিল্লির হিংসা নিয়ন্ত্রণে এবং ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এমনই দাবি করেছে মোদি সরকার। যদিও দিল্লির হিংসা নিয়ে সোমবার সংসদ চত্বরে মৌন-প্রতিবাদ দেখালেন তৃণমূল সাংসদরা। চোখে কালো পট্টি, মুখে আঙুল দিয়ে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদোস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুখেন্দু শেখর রায় প্রমুখ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মহাত্মা গান্ধীর বিখ্যাত তিন বাঁদরের প্রতীকী মূর্তি উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই ‘খারাপ দেখব না, খারাপ বলব না, খারাপ  শুনব না,’ গান্ধীর এই তিন বাণী নিয়ে সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশেই বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।তৃণমূল সাংসদদের সঙ্গে সামিল হয়েছিলেন আপ সাংসদরাও।

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সংসদের দুই কক্ষ সোমবার মুলতুবি হয়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি বিহারের বাল্মিকী নগরের জেডিইউ-র সাংসদ বৈদ্যনাথ প্রসাদ মাহাতোর মৃত্যুতে দুপুর ২টো পর্যন্ত লোকসভা মুলতুবি হয়ে যায়। রাজ্যসভাও হই-হট্টগোলের জেরে মুলতুবি হয়। এরপর সংসদের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস সাংসদরাও। দিল্লির হিংসায় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চেয়ে প্রতিবাদ দেখান অধীর চৌধুরী, শশী থারুর-সহ অন্যান্য কংগ্রেস নেতারা। যোগ দেন রাহুল গান্ধীও।

Related articles

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...