Saturday, May 23, 2026

‘বাংলার গর্ব মমতা’-কে বাংলা জুড়ে ছড়িয়ে দেওয়ার ডাক অভিষেকের

Date:

Share post:

‘দিদিকে বলো’ কর্মসূচি সফল করার জন্য দলের নেতা কর্মীদের ধন্যবাদ দিয়ে ‘বাংলার গর্ব মমতা’-কে সফল করার ডাক দিলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার, নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল নেত্রীর দলে নয়া কর্মসূচি ঘোষণার আগে বলতে ওঠেন অভিষেক। সেখানে তিনি বলেন, যে ভাবে একটা ফোন নম্বরের মাধ্যমে ‘দিদিকে বলো’ কর্মসূচিকে বাংলার সাড়ে আট হাজার গ্রামে গিয়ে প্রচার করেছেন, সেভাবেই নেত্রীর সংগ্রামের কথা সবার সামনে তুলে ধরতে হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের, রাজ্যের তথা বাংলার গর্ব। তাঁর লড়াই সংগ্রামের কখা রাজ্য জুড়ে ছড়িয়ে দিতে হবে। এই বিষয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে। ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির অধীন সেই ভিডিও প্রচার বিভিন্ন ধাপে প্রদর্শন করা হবে বলে জানান যুব তৃণমূল সভাপতি। তাতে ১১টি পয়েন্টে উন্নয়ন ও জনকল্যাণ মূলক কাজের খতিয়ে তুলে ধরা হয়েছে।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-বিধানসভার আগে জোর জনসংযোগে, ‘বাংলার গর্ব মমতা’য় প্রচার কর্মসূচি ঘোষণা

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...