Monday, February 2, 2026

ভাষা ভদ্র হলে ‘গোলি মারো’ স্লোগানে আপত্তি নেই দিলীপ ঘোষের

Date:

Share post:

এ রাজ্যে ‘গোলি মারো’ স্লোগানে একটুও আপত্তি নেই রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের৷ এতে অন্যায়ের কিছুই দেখছেন না দিলীপবাবু৷ এই স্লোগানে তাঁর কোনও বিরোধিতাও নেই বলে জানিয়ে দিলেন তিনি।

রবিবার চৌরঙ্গির রাস্তায় অমিত শাহের সফরের প্রতিবাদ করছিলেন এক দল যুবক-যুবতী। শাহের সভার দিকে যাওয়ার পথে তাঁদের কাছে এসে ‘‘দেশ কে গদ্দারোঁ কো, গোলি মারো সালোঁ কো!’’ বলে স্লোগান দিলেন একদল বিজেপি সমর্থক। শুধু এই
স্লোগানই নয়, বিজেপি সমর্থকরা একই সঙ্গে তোলেন, “‘কিসকো চাহিয়ে আজাদি? ফাড় দেঙ্গে আজাদি” স্লোগানও৷ নবান্নের শীর্ষ মহল থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়, ‘গোলি মারো’ আওয়াজ যারা তুলেছে, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এই স্লোগানের প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল, বাম কংগ্রেস-সহ বিশিষ্ট মহলের অনেকেই৷

বিজেপির রাজ্য সভাপতি যথারীতি ‘গোলি মারো’ স্লোগানের পাশে দাঁড়িয়েছেন। এই স্লোগানের মধ্যে অন্যায় কিছুই খুঁজে পাননি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ‘‘কারা কলকাতায় ‘গোলি মারো’ স্লোগান দিয়েছেন, আমি জানি না। তবে আমার এতে কোনও বিরোধিতা নেই। আমিই তো বলেছিলাম, দেশের সম্পত্তি যারা নষ্ট করছে, তাদের গুলি করা উচিত। তবে কেউ ওই স্লোগান দিয়ে থাকলে তাঁদের ভাষাটা যেন ভদ্র হয়।’’

আরও পড়ুন-ইভেন্ট লঞ্চেই শৃঙ্খলা আর পেশাদারিত্বের নজির রাখলো অভিষেক-পিকে জুটি

spot_img

Related articles

হামলার দায় শিকার বিষ্ণোই গ্যাং-এর! ‘বাড়াবাড়ি’ নিরাপত্তা সিংঘম-পরিচালকের

খুনের উদ্দেশ্য নিয়েই হামলা চালানো হয়েছিল সিংঘম-পরিচালক রোহিত শেট্টীর বাড়িতে (Film director Rohit Shetty)। ইতিমধ্যেই হামলার দায় শিকার...

আটকে গেল পারদ চড়া: কুয়াশায় জেরবার গোটা বাংলা

মাঘের শুরু থেকে বাংলায় ঠাণ্ডা কমা শুরু হলেও ফেব্রুয়ারির শুরুতে আটকে গেল তাপমাত্রার বৃদ্ধি। উত্তর ভারত জুড়ে পশ্চিমী...

বাংলা থেকে আসা মানুষদের পেশি দেখাচ্ছে দিল্লি পুলিশ! সকালেই বঙ্গভবনে মমতা

নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর প্রক্রিয়ায় চারিদিক থেকে জর্জরিত বাংলার মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ১৫০ জনের। সোমবার যখন...

তারকাদের পিছনে ফেললেন দলাই লামা! ৯০ বছরে গ্র্যামি জয়

এই পুরস্কার পেতে কত তারকা কত লড়াই চালান। কত নতুন প্রতিভা নতুন নতুন উদ্ভাবনের চেষ্টা মাথা কুটে মরেন।...