Friday, June 12, 2026

উচ্চারণে ভুল ট্রাম্পের দোষ নয় আমরাই ঠিক উচ্চারণ শেখাতে পারিনি, বিজেপির সমালোচনায় মমতা

Date:

Share post:

যথাযথ প্রস্তুতির অভাব ছিল? নাকি ক্ষমতার অহংকারে কার্যত উদাসীন থাকা। ভারত সফরে এসে অহমেদাবাদের স্টেডিয়াম থেকে মহান ভারতীয়দের শ্রদ্ধা জানাতে গিয়ে স্বামী বিবেকানন্দকে ‘বিবেকামুনডন’ বলে সম্বোধন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। উচ্চারণের হোঁচট ধরা পড়ে সচিন তেন্ডুলকরের নাম বলতে গিয়েও। ভারতীয় ক্রিকেট কিংবদন্তীকে ‘শুচিন’ বলেছিলেন ট্রাম্প। উচ্চারণে ভুল ট্রাম্পের দোষ নয় আমরাই ঠিক উচ্চারণ শেখাতে পারিনি। ট্রাম্প উবাচে উচ্চারণের ভুলের জন্যও BJP শাসিত কেন্দ্রীয় সরকারকেই এবার দায়ী করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নেতাজি ইনডোরে তৃণমূল নেত্রী বলেন, ‘এদের জন্য দেশের সম্মান তো তলিয়ে যাচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি কারা ভেঙেছিল ভুলে গেছেন? বিবেকানন্দের নাম ভুল বলা হচ্ছে। উনি আমার দেশের মনীষী। তবে আমি কিন্তু ট্রাম্পকে দোষ দিই না। এটা আমাদের দোষ…আমরাই তো ভালো করে বোঝাতে পারিনি। বিবেকানন্দের উচ্চারণ শেখাতে পারিনি। বিবেকানন্দের গুরুত্ব বোঝাতে পারিনি।তাই গান্ধীজিকে ভুলে যাচ্ছে, বিবেকানন্দের নাম ভুল উচ্চারণ করা হচ্ছে। এটা আমাদের অপমান নয়?’এই ইস্যুতে এভাবেই বিজেপির সমালোচনা করেন মমতা।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...