Sunday, May 3, 2026

অভিষেক-পিকে জুটিতে ইভেন্ট লঞ্চ, আগামী ৭৫ দিন রাজ্যজুড়ে তৃণমূলের কর্মযজ্ঞ

Date:

Share post:

তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট গুরু প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত ‘দিদিকে বলো’-র পর তৃণমূলের নতুন প্রচারাভিযান ‘বাংলার গর্ব মমতা’। আজ, ২ মার্চ থেকে আগামী ১০ মে পর্যন্ত ৭৫ দিন ধরে রাজ্যজুড়ে চলবে তৃণমূলের এই জনসংযোগ ও প্রচার কর্মসূচি।

এই ৭৫ দিনে তিনটি পর্যায়ে ভাগ করে কর্মসূচি সফল করার পরিকল্পনা করেছে তৃণমূল। ‘বাংলার গর্ব মমতা’ সফল করতে ৭৫ হাজারের বেশি দলীয় নেতা ১৫ হাজার এলাকায় পৌঁছে আড়াই কোটি মানুষের মুখোমুখি হবেন। এর জন্য তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধি, বুথ থেকে জেলাস্তরের সাংগঠনিক নেতৃত্ব এবং শাখা সংগঠনকে কাজে লাগানো হবে। এই অভিযানের নীল নকশা এঁকেছে ভোট গুরু প্রশান্ত কিশোরের পেশাদার সংস্থা। রূপায়ণের দায়িত্বেও থাকছে তারা।

আরও পড়ুন-ইভেন্ট লঞ্চেই শৃঙ্খলা আর পেশাদারিত্বের নজির রাখলো অভিষেক-পিকে জুটি

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...