Tuesday, March 17, 2026

সংসদে মোদি-শাহের ইস্তফার দাবিতে তুমুল গোলমাল, মুলতবি ২ কক্ষই

Date:

Share post:

দিল্লি হিংসার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিতে সংসদে সরব হল বিরোধীরা। হাতে পোস্টার নিয়ে সংসদের মধ্যে স্লোগান দিতে থাকেন কেন্দ্রের বিরোধীদলের সাংসদরা। ৩ সপ্তাহ মুলতবি থাকার পরে সোমবার ফের শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। এদিন, লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা নিয়ে আলোচনা সম্ভব নয়। কিন্তু বিরোধীরা সেই কথা শুনতে চাননি। গোলমালের জেরে অধিবেশন মুলতবি করে দেন স্পিকার।

রাজ্যসভাতেও কংগ্রেস, বাম, তৃণমূল, সমাজবাদী পার্টি, বিএসপি ও ডিএমকে-র সদস্যরা তুমুল স্লোগান দেন। বাধ্য হয়ে সেই অধিবেশনও দিনের মতো মুলতবি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নায়ডু।

অধিবেশনের শুরুতেই সংসদের দুই কক্ষে দিল্লির হিংসা নিয়ে আলোচনার জন্য নোটিস দেন বিরোধী সাংসদরা। রাজ্যসভায় কংগ্রেস দাবি করে, মোদিকে দাঙ্গা নিয়ে বিবৃতি দিতে হবে। পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু বলেন, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত। তবে প্রথমে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সবচেয়ে জরুরি, পরে আলোচনা। কিন্তু সাংসদদের শান্ত করা যায়নি। যার জেরে দুইকক্ষেই দিনের মতো সভা মুলতবি করে দেওয়া হয়।

spot_img

Related articles

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...