Thursday, May 7, 2026

দিল্লির দাঙ্গার বিরুদ্ধে সোচ্চার হওয়াতেই অধীরের বাড়িতে হামলা, দাবি সোমেনের

Date:

Share post:

বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরীর হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

এদিন প্রদেশ সভাপতি বলেন, “যেভাবে দিল্লির দাঙ্গার বিরুদ্ধে সোচ্চার হয়েছে অধীর চৌধুরী, তার বদলা নিতেই এই কাপুরুষতা বলে আমরা মনে করছি।”

তিনি আরও বলেন, “আইন শৃঙ্খলার অবস্থা এমনই যে লোকসভার কংগ্রেস দলের দলনেতার বাড়িতেও দুষ্কৃতীরা অবাধে আক্রমণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে বাংলায় সরকার গড়ার কথা বলছেন, কিন্তু দেশের রাজধানীর এই ভয়াবহ অবস্থার কথা নিয়ে দেশের মানুষকে আশ্বস্ত করছেন না। আমরা অবিলম্বে অধীর রঞ্জন চৌধুরীর নিরাপত্তা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি।

আগামীকাল এই ঘৃণ্য হামলার প্রতিবাদে কংগ্রেস এবং শাখা সংগঠনের কর্মীরা সব জেলায় ধিক্কার দিবস পালন করবে।”

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...