Sunday, April 26, 2026

‘স্নেহালয় প্রকল্প’ -এ গৃহহীনরা নতুন বাড়ি তৈরিতে পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা!

Date:

Share post:

গৃহহীনদের জন্য নতুন বাড়ি। আর প্রবীণ SC/ST-দের জন্য পেনশন। কালিয়াগঞ্জে গিয়ে মঙ্গলবার রাজ্য সরকারের এই দুই প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার মানুষদের তাঁর বার্তা, ‘দিদিকে সবসময় পাশে পাবেন। চিন্তা করবেন না।’
কালিয়াগঞ্জের সভা থেকে সরকারের নতুন ‘স্নেহালয় প্রকল্প’ যাত্রা শুরু করল। ২ বছর পর দিনাজপুরে গিয়ে এই প্রকল্পের বিষয়ে সবিস্তার জানালেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘রাজ্যের টাকায় স্নেহালয় প্রকল্প চালু হল। বাড়ি তৈরির জন্য আপনারা ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাবেন। ২৫ হাজার মানুষ আবেদন করেছিলেন। আজ থেকেই সেই টাকা দেওয়া শুরু হল।’ অনেকেই ফোন করে বাড়ি তৈরি করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী।
আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। মমতার বার্তা, কাউকে ধরাধরি করে এই প্রকল্পের সাহায্য নিতে হবে না। শুধু বিডিও অফিসে আবেদনপত্র দিলেই হবে।

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...