Wednesday, March 18, 2026

লোকসভায় পেশ ব্যাঙ্কিং সংশোধনী বিল

Date:

Share post:

মঙ্গলবার লোকসভায় পেশ হয়েছে ব্যাঙ্কিং সংশোধনী বিল। এই বিল আনেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে এদিন পেশ করা গেলেও পাশ করানো যায়নি। এ নিয়ে সীতারমনের তোপ, ছোট আমানতকারীদের সুরক্ষার বিষয়টি বিরোধীরা নিশ্চিত করতে না-চাইলে, সেটা লজ্জার বিষয়। সংশোধনীর মাধ্যমে সমবায় ব্যাঙ্কগুলির নিয়ন্ত্রণ রিজার্ভ ব্যাঙ্কের হাতে তুলে দেওয়াই লক্ষ্য সরকারের। তারা চায়, এর মাধ্যমে যাতে ওই ব্যাঙ্কগুলি আরও শক্তিশালী হয়। সহজ হয় মূলধন পাওয়া। আরও জোরদার হোক পরিচালন ব্যবস্থা। কাজে আরও পেশাদারি মনোভাব আসে। অন্যদিকে, এদিন সংসদে এই বিল পেশ করল কেন্দ্র, সে দিনই এই অর্থবর্ষের এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত ব্যাঙ্ক ও নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলি ১.৪৩ লক্ষ কোটি টাকার জালিয়াতির কথা জানিয়েছে বলে তথ্য পেশ করল সরকার।

আরও পড়ুন-দেশে আক্রান্ত ২৮, আতঙ্কের কারণ নেই জানালেন হর্ষবর্ধন

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...