Friday, June 19, 2026

ফেলে রাখা যাবে না, শুক্রবারই দিল্লি হাইকোর্টে করতে হবে দিল্লি হিংসার শুনানি: শীর্ষ আদালত

Date:

Share post:

গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুনানি একমাস ফেলে রাখা যাবে না। শুক্রবারই করতে হবে শুনানি। দিল্লি হিংসার শুনানি নিয়ে হাইকোর্টকে নির্দেশ দিল শীর্ষ আদালত।
হিংসা নিয়ে মামলার শুনানির জন্য আরও সময় চেয়েছিল কেন্দ্র। তার প্রেক্ষিতে একমাস শুনানি পিছিয়ে দেয় দিলি হাইকোর্ট। এর বিরোধিতা করে সুপ্রিমকোর্টের হস্তক্ষেপ দাবি করে মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে বুধবার শীর্ষ আদালত জানায়, এই ধরনের মামলার শুনানি বেশি দিন মুলতবি রাখা ন্যায্য নয়। শুক্রবারের মধ্যে হিংসা নিয়ে সব মামলা শুনানি হোক দিল্লি হাইকোর্টে।
এদিন, সরকারের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। তিনি বলেন, অভিযোগকারীরা উস্কানিমূলক মন্তব্য নিয়ে যা বলছেন, তা সত্য নয়। মাত্র দু’-তিনটি ভাষণের জন্য হিংসা ছড়ানোর অভিযোগ বিশ্বাসযোগ্য নয়।

Related articles

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...