Thursday, June 11, 2026

শ্বাসনালিতে বেলুন আটকে মর্মান্তিক পরিণতি শিশুর

Date:

Share post:

মামার বাড়িতে পুজো দেখতে গিয়েছিল বছর সাতেকের শুভজিৎ। সেখানেই চিপসের প্যাকেটে থাকা বেলুন ফেটে একটি টুকরো আটকে যায় শ্বাসনালিতে। প্রচণ্ড শ্বাসকষ্ট হতে থাকে তার। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের দিগম্বরপুরের।

বুধবার সকালে মামার বাড়ির বন্ধুদের সঙ্গে বেরিয়ে দোকান থেকে চিপসের প্যাকেট কেনে। সেই চিপসের প্যাকেট থেকে প্রত্যেকেই কোনও না কোনও খেলনা পায়। শুভজিতের চিপসের প্যাকেটে বেলুন ছিল। সেই বেলুন ফোলাতেই গিয়েই ঘটল বিপত্তি। হঠাৎই সেই বেলুন ফেটে বেলুনের একটি টুকরো শুভজিতের মুখে ঢুকে যায়। শ্বাসনালিতে আটকে যায় বেলুন। বারবার তা মুখ থেকে তা বের করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বার করা যায়নি। স্থানীয় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসক অভীক হাতি জানান, “বেলুনের টুকরো শ্বাসনালিতে আটকে যাওয়ায় প্রথমেই কাবু হয়ে পড়ে শুভজিৎ।’’

ঘটনায় শোকের ছায়া ওই গ্রামে। আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন শুভজিতের বাবা নেপাল বেরা ও মা অপর্ণা বেরা। শিবশংকর বাঁশ বলেন, “বন্ধুদের সঙ্গে বেরোনোর আগে এদিন সকালে শুভজিৎকে টাকা দিই। আমার দেওয়া টাকা দিয়েই চিপস কেনে শুভজিৎ। স্বপ্নেও ভাবিনি এইভাবে ও ছেড়ে চলে যাবে।”

আরও পড়ুন-করোনা আতঙ্ক: বিশ্বভারতীতে বাতিল চিনা পড়ুয়াদের অনুষ্ঠান

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...