Monday, April 27, 2026

রঞ্জি ফাইনালে পুজারাদের বিরুদ্ধে মাঠে নামবেন ঋদ্ধিমান

Date:

Share post:

রঞ্জি ফাইনালে পুজারাদের বিরুদ্ধে মাঠে নামবেন ঋদ্ধিমান সাহা। এর পাশাপাশি মহম্মদ শামিকেও খেলানোর চেষ্টা চলছে৷ তবে সেটা অনেকটাই নির্ভর করছে বিসিসিআই-এর অনুমতির উপর। দ্বিতীয়বার রঞ্জি ট্রফি ঘরে আনার জন্য বাংলার প্রতিপক্ষ হতে চলেছে সৌরাষ্ট্র। রঞ্জি ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে গুজরাটকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল সৌরাষ্ট্র। অর্থাৎ, আগামি ৯ মার্চ রাজকোটে রঞ্জি ফাইনালে বাংলার সঙ্গে টক্কর হতে চলেছে সৌরাষ্ট্রের। গতকাল ইডেনে কর্ণাটককে ১৭৪ রানে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে চলে গিয়েছে বাংলা। এবার ফাইনালেও চেতেশ্বর পুজারা, জয়দেব উনাদকাটদের মতো তারকা ক্রিকেটারদের মোকাবিলা করতে হবে ঈশান পোড়েল, অনুষ্টুপ মজুমদারদের৷

বিসিসিআই-এর অনুমতি পেলে ফাইনালে রবীন্দ্র জাদেজাও সৌরাষ্ট্রের হয়ে মাঠে নামতে পারেন৷ সেক্ষেত্রে আরও শক্তিশালী হবে সৌরাষ্ট্র৷

Related articles

IPL: ছবি তুলতে দিতে হবে ১০০ টাকা! বৈভবের ব্যবহারে অবাক ভক্তরা

বৈভব সূর্যবংশীতে (Vaibhav Suryavanshi) মজেছে ক্রিকেট দুনিয়া। আইপিএলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন বিহারের কিশোর ক্রিকেটার। ফলে তাঁর...

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাসপেন্ড পুলিশকর্মী! কড়া বার্তা লালবাজারের

বিধানসভা নির্বাচনের মুখে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে কোমর বেঁধে নামল লালবাজার। সমাজমাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কলকাতা পুলিশের...

কমিশনের পর্যবেক্ষকদের অত্যাচার চলছে: ভিডিও তুলে ফাঁস তৃণমূলের

দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজ়ার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে IPS অফিসার পুরুষোত্তম দাসকে। যদিও প্রথম...

লাখ টাকায় শিশু! রমরমিয়ে পাচার চক্র বিজেপির মধ্যপ্রদেশে

ফের বিজেপি শাসিত রাজ্যে কুসংস্কারের জের! আড়াই বছরের শিশুকে 'অলক্ষ্মী' অপবাদে নির্জন জাতীয় সড়কে ফেলে দিল তার পালিত...