Wednesday, June 17, 2026

করোনা সতর্কতা: হোলি উৎসবে জন সমাগম এড়ানোর পরামর্শ মোদি, অমিতের

Date:

Share post:

নভেল করোনাভাইরাস বা কোভিড ১৯-এর সংক্রমণ যাতে ভারতের মত ঘন জনসংখ্যাবহুল দেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শুরু থেকেই সতর্কতার পথে হাঁটতে চাইছে কেন্দ্রীয় সরকার। সরকারি স্তরে প্রচারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সতর্কতার প্রচার করতে চাইছেন প্রধানমন্ত্রী। করোনা নিয়ে অকারণ প্যানিক করতে বারণ করা ছাড়াও তিনি আমজনতাকে বিশেষজ্ঞদের পরামর্শ মানার অাবেদন করেছেন। বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোলি উপলক্ষ্যে জন সমাগম এড়ানোর আর্জি জানিয়েছেন। রোগের সংক্রমণ থেকে দূরে থাকতেই এই সাবধানতার কথা বলেছেন তাঁরা। মোদি ও অমিত শাহ নিজেরাও এবার তাই হোলি মিলন উৎসবে অংশ নেবেন না। দুই শীর্ষ নেতার এই উদ্যোগের পর বিজেপি সভাপতি জেপি নাড্ডা দলের সব রাজ্য সভাপতিকে নির্দেশ পাঠিয়েছেন, করোনা সংক্রমণ এড়াতে হোলি উপলক্ষ্যে গণ জমায়েত করা যাবে না।

যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, শুধু করোনাই কারণ নয়। সাম্প্রতিক দিল্লি দাঙ্গার পর ক্ষতিগ্রস্তদের সহমর্মিতার বার্তা দিতেই হোলি উৎসবে যোগদান বাতিল করলেন মোদি, শাহ।

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...