প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

Date:

Share post:

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও দুই ট্র্যাকার ডগ (tracker dog)। গরমে রীতিমতো ঘাম ঝরিয়ে প্রশিক্ষণ চলছে তাদের। জুলাইয়ের মধ্যেই আরও চারটি ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ গোয়েন্দা কুকুর এসে পৌঁছবে বলে আশা, কলকাতা পুলিশের (KP)।

গন্ধ শুঁকে অপরাধীর নাগাল পাওয়াই ‘ট্র্যাকার ডগ’-এর কাজ। কোথাও কোনও সন্দেহজনক বস্তু পাওয়া গেলে পুলিশ সেখানে গোয়েন্দা কুকুর নিয়ে যায়। কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে কর্মরত দু’টি কুকুর রয়েছে, যারা খুনি বা অপরাধীদের সন্ধান চালায়। কিন্তু যেভাবে অপরাধ বাড়ছে এবং একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে সেখানে এই সংখ্যাটা যথেষ্ট নয় বলে মনে করছেন পুলিশকর্তারা। তাই প্রায় ৪৬ ডিগ্রি তাপমাত্রায় ট্রেনিং নেওয়ার জন্য চারটি ল্যাব্রাডর ও দু’টি ককার স্প্যানিয়েল শাবককে মধ্যপ্রদেশের টিকানপুরে বিএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। দু’টি ল্যাব্রাডর ও দু’টি ককার স্প্যানিয়েলকে বিস্ফোরক বিশেষজ্ঞ করে তোলা হচ্ছে, বাকি দুয়ের দায়িত্ব থাকছে খুনি খোঁজার। এবার তাদেরই কলকাতায় আসার পালা।

spot_img

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...