Monday, April 13, 2026

রোজ রিভিউ হচ্ছে, রাজ্যসভায় করোনা-পরিস্থিতি ব্যাখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

Date:

Share post:

মারণ করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবিলায় জরুরি ভিত্তিতে, অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি পর্যালোচনা করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। অযথা আতঙ্কিত না হয়ে সংক্রমণ এড়াতে সর্কতামূলক ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী রাজ্যগুলিকে নিয়মিত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে স্ক্রীনিং করার পরিকাঠামো ও ল্যাবের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন।

করোনাভাইরাসের সমস্যা নিয়ে তিনি রোজ রিভিউ মিটিং করছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ডা. হর্ষবর্ধন বলেন, প্রধানমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে পরিস্থিতি মনিটর করছেন। মন্ত্রীগোষ্ঠির সদস্যরাও পর্যালোচনা বৈঠকে থাকছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ৪ মার্চ পর্যন্ত ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২৯ তাঁর মধ্যে ১৩ জন ভারতীয়। এর মধ্যে ১৬ জনই ইতালি থেকে আসা পর্যটক। এরা যে গাড়িতে ঘুরছিলেন তার ড্রাইভারও করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের এখন কোয়ারানটিনে রেখে চিকিৎসা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ইরানে আটকে থাকা তীর্থযাত্রী ও ছাত্রদের বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। বিদেশ মন্ত্রক ইরান সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। চিনের উহান থেকে একাধিক দফায় এয়ার ইন্ডিয়া ও বায়ুসেনার বিমানে ভারতীয়দের ফেরার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যসভায় তিনি বলেন, কূটনীতিক, রাষ্ট্রসঙ্ঘের অফিসার ও ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারী বাদে সাতটি দেশ থেকে বাইরের কাউকে ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে না। একইভাবে ভারতের নাগরিকদেরও এখন এই দেশগুলিতে যেতে বারণ করা হয়েছে। এই সাতটি দেশ হল চিন, দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরশাহী। সংক্রমণ আটকাতেই এই ট্র্যাভেল অ্যাডভাইসারি জারি হয়েছে। এদিন রাজ্যসভায় কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, দেশের রেলস্টেশনগুলিতে করোনা রুখতে সতর্কতামূলক প্রচার চালানো হোক। এই প্রস্তাব খুবই ভাল বলে মন্তব্য করেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু।

Related articles

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...