Sunday, May 17, 2026

করোনা আতঙ্কে তাজমহল বন্ধ রাখার দাবি

Date:

Share post:

করোনাভাইরাসের আতঙ্ক এবার শ্বেতশুভ্র সমাধিসৌধ ঐতিহাসিক তাজমহলকে কেন্দ্র করেও। বিশ্ব ঐতিহ্য তালিকার অন্যতম তাজমহল দেখতে বছরভর অসংখ্য বিদেশি পর্যটকের ভিড় লেগে থাকে আগ্রার তাজমহলে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবার কিছুদিনের জন্য তাজমহল পরিদর্শন বন্ধ রাখার আর্জি জানালেন আগ্রার মেয়র নবীন জৈন। কেন্দ্রের কাছে এই আবেদন জানিয়ে তিনি বলেছেন, তাজমহলে বহু বিদেশি পর্যটক আসেন। বর্তমানে করোনা সংক্রমণ বেশি ছড়িয়েছে যেসব দেশে, সেখান থেকে লোকজন এলে যেমন বিপদ, তেমনি সুরক্ষার খাতিরে অন্য যে কোনও দেশের মানুষ তাজমহলে এলেও স্বাস্থ্যসমস্যা হতে পারে। তাজমহল দেখতে যে পরিমাণ ভিড় হয় তাতে কোভিড-১৯ ছড়ানোর আশঙ্কা বাড়তে পারে। আগ্রার মেয়র তাজমহলের সঙ্গে অন্য ঐতিহাসিক সৌধগুলিও কিছুদিনের জন্য বন্ধ রাখার আর্জি জানিয়েছেন। প্রসঙ্গত, ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৩১। এর মধ্যে ১৬ জন ইতালি থেকে আসা পর্যটক।

আরও পড়ুন-করোনা পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

Related articles

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...