Friday, May 15, 2026

এবছরও জয়জয়কার পিআরসিআই কলকাতা চ্যাপ্টারের

Date:

Share post:

কমিউনিকেশনের উৎসব! প্রতি বছরের মতো এবছরও সাড়ম্বরে অনুষ্ঠিত হল পাবলিক রিলেশন্স কাউন্সিল অফ ইন্ডিয়া (পি.আর.সি.আই.) আয়োজিত গ্লোবাল কনক্লেভ। এবছর ছিল ১৪তম বর্ষ। প্রথমে কোচিতে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও একটি বিশেষ কারণে স্থান পরিবর্তিত হয়ে অনুষ্ঠানটি ৬ ও ৭ মার্চ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য বছরের মতো এবছরও জয়জয়কার পিআরসিআই কলকাতা চ্যাপ্টারের। সাংবাদিকতা, জনসংযোগ-সহ বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলি পুরস্কার পেয়েছে।কলকাতা চ্যাপ্টারের চেয়ারম্যান তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ দাস এবছর ‘কমিউনিকেটর অফ দ্য ইয়ার – স্যোশাল ইনোভেশন ‘ অ্যাওয়ার্ড পেয়েছেন। ১৪ বছর ধরে সাংবাদিকতা ও জনসংযোগের সঙ্গে যুক্ত অধ্যাপক বিশ্বজিৎ দাস কলকাতা চ্যাপ্টারকে আরও উন্নত স্তরে পৌঁছে দেওয়ার কথা বলেছেন। আরও দু’টি পুরস্কার এসেছে পিআরসিআই কলকাতা চ্যাপ্টারের ঝুলিতে। এবছর গ্লোবাল কনক্লেভে যোগ দিয়েছিলেন বাংলাদেশ ও নেপাল চ্যাপ্টারের প্রতিনিধিরা।

পিআরসিআই-এর অধীনে ওয়ার্ল্ড কমিউনিকেটর্স কাউন্সিল (ডব্লিউ সি সি) আয়োজিত অনুষ্ঠানে তাঁরা বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছেন।


আগামী বছর ১৫তম গ্লোবাল কনক্লেভ কোথায় হবে, তা এখনও নিশ্চিত হয়নি। তবে কনক্লেভ আয়োজন করার দৌড়ে এগিয়ে রয়েছে কেরালা চ্যাপ্টার ও হায়দরাবাদ চ্যাপ্টার।

আরও পড়ুন-বড় অঙ্কের ঋণের বিনিময়ে ঘুরপথে কোটি কোটি টাকা ঘুষ নিতেন ইয়েস ব্যাঙ্ক প্রতিষ্ঠাতা!

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...