Friday, June 26, 2026

বড় অঙ্কের ঋণের বিনিময়ে ঘুরপথে কোটি কোটি টাকা ঘুষ নিতেন ইয়েস ব্যাঙ্ক প্রতিষ্ঠাতা!

Date:

Share post:

একে তো লোকসানে চলা, সন্দেহজনক কাজকর্মের অভিযোগ থাকা সংস্থাগুলিকে ঋণ মঞ্জুর। তার উপর ইয়েস ব্যাঙ্কের ঋণ পাওয়া সংস্থাগুলির মাধ্যমে নিজের স্ত্রী ও তিন কন্যার মালিকানাধীন সংস্থায় ঘুষ বাবদ টাকা ঢালা। আর এই কায়দাতেই ঘুরপথে ইয়েস ব্যাঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠছে অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিইও রাণা কাপুরের বিরুদ্ধে। প্রাথমিকভাবে ইয়েস ব্যাঙ্কের ঋণপ্রাপ্ত ডিএইচএফএল-এর সঙ্গে তাঁর ব্যবসায়িক যোগ থাকার প্রমাণ ও টাকা পাচারের অভিযোগে রাণাকে গ্রেফতার করা হলেও আরও একধিক সংস্থা থেকে তাঁর কিকব্যাক নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং বা টাকা পাচারের অভিযোগে মামলা শুরু করেছে ইডি। ইয়েস ব্যাঙ্কের আর্থিক অনিয়মের পিছনে তাঁর প্রত্যক্ষ যোগসাজশ নিয়ে চলছে ম্যারাথন জেরা।

ইডির অভিযোগ, রাণা কাপুর ইয়েস ব্যাঙ্কের শীর্ষপদে থাকার সময় লোকসানে ডুবে থাকা এবং অস্বচ্ছ কাজকর্মের অভিযোগ থাকা বহু সংস্থাকে বড় অঙ্কের ঋণ মঞ্জুর করেছে ইয়েস ব্যাঙ্ক। ঋণ শোধ না হওয়ার আশঙ্কা সত্ত্বেও মূলত রাণার নির্দেশেই ব্যাঙ্কের অন্য কর্তারা ঋণ মঞ্জুর করতে বাধ্য হতেন। আর ইয়েস ব্যাঙ্কের ঋণ মঞ্জুর হওয়ার পরই দেখা যেত ওই সংস্থাগুলি রাণার স্ত্রী ও কন্যাদের বিভিন্ন সংস্থায় টাকা ঢালছে। অর্থাৎ কার্যত ঘুরপথে ইয়েস ব্যাঙ্কে আমজনতার রাখা টাকা চলে গিয়েছে কাপুর ও তাঁর পরিবারের আর্থিক তহবিলে। আর ঋণ পাওয়া সংস্থাগুলি কাপুরের ব্যক্তিগত তহবিল ভরিয়ে পরে ব্যাঙ্কের ধার আর শোধ করেনি। ঠিক এধরনের অভিযোগ উঠেছিল আইসিআইসিআই ব্যাঙ্ককর্ত্রী চন্দা কোছারের ক্ষেত্রেও। যে সংস্থাকে তিনি ঋণ মঞ্জুর করেন, সেই সংস্থাই আবার তাঁর স্বামীর সংস্থায় বিনিয়োগ করেছিল। একই মডেলে ইয়েস ব্যাঙ্কের আর্থিক অব্যবস্থা তৈরি করেছেন প্রতিষ্ঠাতা রাণা কাপুর। তাঁর সঙ্গে আর কারা কারা ষড়যন্ত্রের শরিক ছিলেন এখন তাঁদের খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন-পলিটব্যুরোয় ইয়েচুরির নাম খারিজ, সংকটে বাম-কং জোট কণাদ দাশগুপ্তর কলম

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...