Thursday, June 4, 2026

ইয়েস ব্যাঙ্ক কেলেঙ্কারিতে নাম জড়াল প্রিয়াঙ্কার

Date:

Share post:

ভরাডুবির পরে একের পর এক উঠে আসছে ইয়েস ব্যাঙ্কের নানা কেলেঙ্কারির তথ্য। তার সঙ্গে নাম জড়াল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা গান্ধী পরিবারের সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বঢরার। অভিযোগ, প্রিয়াঙ্কার আঁকা একটি ছবি দু কোটি টাকা দিয়ে কেনেন ইয়েস ব্যাঙ্কের কর্তা রানা কাপুর। ইডি সূত্রে খবর, রানা কাপুরকে জেরা করারই সময়ে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টি সামনে আসে।
শুক্রবারই, রানা কাপুরের সঙ্গে পি চিদম্বরমের ছবি দেখিয়ে কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করেছিল বিজেপি। পাল্টা কংগ্রেসও পুরো দায় কেন্দ্রীয় সরকারের উপর চাপাতে চায়।
এর মধ্যেই রবিবার প্রিয়াঙ্কা গান্ধীর ছবি কেনার কথা প্রকাশ্যে আসায় ফের আক্রমণ শাণাতে শুরু করে গেরুয়া শিবির। যদিও ছবি কেনার সঙ্গে দলের কোনও যোগ নেই, এটা ব্যবসায়িক লেনদেন বলে দাবি কংগ্রেসের।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...