Tuesday, May 19, 2026

শোভনের খাসতালুকে বৈশাখীকে সামনে আনতে চায় বিজেপি

Date:

Share post:

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ১৩১ নম্বর ওয়ার্ড এবং বেহালা-পূর্ব বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী হিসাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করতে চাইছে গেরুয়া-শিবির৷

তৃণমূল যেভাবে শোভনকে অপ্রাসঙ্গিক বানিয়ে রত্না চট্টোপাধ্যায়কে
সামনে নিয়ে এসেছে, ঠিক সেভাবেই প্রাক্তন মেয়রের খাসতালুকে এ বার বৈশাখীকে সামনে নিয়ে আসা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। পূরভোটে শোভন চট্টোপাধ্যায়কে গোটা কলকাতার দায়িত্ব দেওয়ার কথাই ভেবেছে বিজেপি৷ ভোটের ফলাফল দেখে স্থির হবে শোভন নিজে কোনও ওয়ার্ডে প্রার্থী হতে আগ্রহী কি’না৷ শোভন চাইছেন নিজের খাসতালুকে তৃণমূলকে জোরদার ধাক্কা দিতে৷ সেই অঙ্কেই ১৩১ নম্বর ওয়ার্ডে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী হোন, এটা শোভনও চান বলেই বিজেপি সূত্র জানাচ্ছে৷ বৈশাখীকে যদি এই পুরভোটে বেহালায় জমি করে দিতে পারেন শোভন, তা হলে তৃণমূলকে জবরদস্ত ধাক্কা দেওয়া যাবে বলেই ধারনা শোভন ঘনিষ্ঠদের৷ তবে বৈশাখী এই প্রস্তাবে রাজি কি’না, এখনও জানা যায়নি৷

Related articles

পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল!

নতুন সরকারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ-অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত...

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...