Monday, May 11, 2026

ইতালিতে করোনা-মৃত্যু ৮৩০, ইউরোপের জন্য নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের

Date:

Share post:

করোনাভাইরাস গ্লোবাল প্যানডেমিক বা আন্তর্জাতিক মহামারী তৈরি করেছে। জানিয়েছে হু। করোনা সংক্রমণে চিনের পরেই এখন মৃত্যুমিছিল শুরু হয়েছে ইতালিতে। চিনের পরিস্থিতির আগের চেয়ে উন্নতি হলেও ইতালিতে চলছে মৃত্যুমিছিল। বৃহস্পতিবার পর্যন্ত ইতালিতে করোনার বলি ৮৩০। আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের কাছাকাছি। ইতালির পরেই খারাপ অবস্থা ফ্রান্স, স্পেন ও জার্মানির। ইউরোপের এই পরিস্থিতিতে অর্থনৈতিক প্রভাবের ঝুঁকি নিয়েও এক মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন করোনা সংক্রমণ আটকাতে ইউরোপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ রাখা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের ২৬ টি দেশের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। বন্ধ থাকছে ইউরোপ থেকে আমেরিকাগামী আন্তর্জাতিক বিমান। তবে এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না ব্রিটেন। মার্কিন নাগরিকদের জন্যও নিষেধাজ্ঞা বলবৎ নয়। আমেরিকায় ইতিমধ্যেই করোনায় মৃত্যুসংখ্যা ৩৮। আক্রান্ত ১৮০০ ছাড়িয়ে গিয়েছে।

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...