Sunday, June 7, 2026

বৈশাখীর কাছে শুধুই শোভনের স্বাস্থ্যের খবর নিলেন মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

নবান্নে শোভন বান্ধবী বৈশাখীর সঙ্গে কী কথা হলো মুখ্যমন্ত্রীর? বৈশাখী প্রকাশ্যে তাঁর কলেজের সমস্যা নিয়ে আলোচনার কথা বললেও আসলে যে ‘ঘর ওয়াপসি’ নিয়ে দীর্ঘ কথা হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। কলেজ সমস্যা বাস্তবে ‘কেমোফ্লেজ’। এই অসময়ে শোভনকে বিপক্ষ শিবিরে মোটেই দেখতে চাইছেন না নেত্রী। ফলে কোন সূত্রে, কোন ফর্মুলায় এই সমস্যা মেটানো যায়, সে নিয়ে কথা হয়েছে। কিন্তু সমাধান সূত্র এখনও বেরিয়ে আসেনি। তার জন্য আরও কিছুদিনের অপেক্ষা।

শোনা যাচ্ছে নবান্নের আলোচনায় নেত্রী শোভনের শরীর স্বাস্থ্য নিয়ে জানতে চান। ঠিকমতো ওষুধ খাচ্ছেন কিনা, হঠাৎ হাঁটা কেন বন্ধ করলেন, এইসব বিষয়। এছাড়া করোনা হানার কথা মনে করিয়ে দিয়ে সাবধানে থাকারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু পুর ভোটের মুখে এই বৈঠক কতখানি কার্যকরী হয়, সেটাই বোঝা যাবে আগামী কয়েক দিনে।

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...