Saturday, May 9, 2026

এবারও রঞ্জি ট্রফি হাতছাড়া বাংলার

Date:

Share post:

পারল না বাংলা। আশাভঙ্গ রাজকোটের মাঠে। রঞ্জিট্রফি অধরাই রয়ে গেক। সকালে অনুষ্টুপ ৬৩ রানে লেগ বিফোর হয়ে ফিরে যাওয়ার পরেই আশার আলো নিভে যায়। অপেক্ষা ছিল শুধু সময়ের।

সৌরাষ্ট্রের প্রথম ইনিংস ৪২৫ রানে শেষ হয়েছিল। রঞ্জি ট্রফির নিয়ম অনুযায়ী ম্যাচের ফয়সালা না হলে প্রথম ইনিংসের যে দল এগিয়ে থাকবে, তারাই জিতবে। বাংলার ইনিংস শেষ হলো ৩৮১ রানে। ৪৪ রানে এগিয়ে থাকার কারণে এই প্রথমবার রঞ্জি ট্রফি জিতে ভারত সেরা হওয়ার পথে সৌরাষ্ট্র। আর ১৯৯০-এর ইতিহাসের পুনরাবৃত্তি হলো না। সম্বরন-অরুণলালের সেই দল সেবার রঞ্জি ট্রফি জিতেছিল। কোচ হয়ে ফিরে এসে অরুণলাল ভেবেছিলেন স্বপ্ন স্বার্থক হতে চলেছে। কিন্তু আশা জাগিয়েও শেষরক্ষা হলো না। তবে এরজন্য কৃতিত্ব অবশ্য সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকোট ও স্পিনার জাদেজার। অসাধারণ বোলিং করলেন। উইকেট নিলেন, নেতৃত্ব দিলেন। বাংলার হয়ে সুদীপ ৮১, ঋদ্ধি ৬৪ ভিত তৈরি করেন। পরে অনুষ্টুপ আর অর্ণব। অনুষ্টুপ এদিন সকালে ৬৩ রানে ফিরে যেতেই আশা কার্যত শেষ হয়। যদিও একদিক ধরে রেখেছিলেন অর্ণব নন্দী। কিন্তু ঈশান পোড়েলরা উইকেট আগলে রাখতে পারেননি। সৌরাষ্ট্র ফের ব্যাটিং করতে নেমেছে। কিন্তু বাকিটা সময়টা আসলে নিয়মরক্ষার খেলা।

দ্বিতীয় ইনিংসের আর গুরুত্ব ছিল না এই ম্যাচে। সৌরাষ্ট্র দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১০৫ রান করার পরে ম্যাচ শেষ হয়ে যায়। শাহবাজ আহমেদ (২টি), আকাশদীপ (১) ও সুদীপ চট্টোপাধ্যায় (১টি) সৌরাষ্ট্রের উইকেটগুলো নেন। তা অবশ্য ম্যাচের ভাগ্য বদলায়নি।

 

 

আরও পড়ুন-মহানগরের পথে নীল-সাদা ডাবল ডেকার

Related articles

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...