Friday, June 19, 2026

ইতালিতে করোনা-মৃত্যু ১০২০, জরুরি অবস্থা জারি

Date:

Share post:

করোনাভাইরাস গ্লোবাল প্যানডেমিক বা আন্তর্জাতিক মহামারী তৈরি করেছে। জানিয়েছে হু। করোনা সংক্রমণে চিনের পরেই এখন মৃত্যুমিছিল শুরু হয়েছে ইতালিতে। চিনের পরিস্থিতির আগের চেয়ে উন্নতি হলেও ইতালিতে মৃত্যুমিছিল অব্যাহত। শুক্রবারের খবর, এপর্যন্ত ইতালিতে করোনার বলি ১০২০। আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২০০। দেশে জরুরি অবস্থা জারি করে পরিস্থিতি মোকাবিলায় সর্বশক্তিতে চেষ্টা করছে সরকার। করোনা আতঙ্কে গৃহবন্দী নাগরিকরা, রাজধানী রোমের রাজপথ শুনশান, পর্যটন ব্যবসায় ধাক্কা লাগার ফলে অর্থনীতিতে ব্যাপক ক্ষতি ইতিমধ্যেই। ইউরোপে ইতালির পরেই করোনা সংক্রমণের বড় ধাক্কা লেগেছে ফ্রান্স, স্পেন ও জার্মানিতে। ইউরোপের এই পরিস্থিতিতে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা নিয়েও এক মাসের জন্য ইউরোপের সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, করোনা সংক্রমণ আটকাতে ইউরোপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ রাখা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের ২৬ টি দেশের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। বন্ধ থাকছে ইউরোপ থেকে আমেরিকাগামী আন্তর্জাতিক বিমান। তবে এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না ব্রিটেন ও আয়ারল্যান্ড।

আরও পড়ুন-রেকর্ড পতন, বন্ধ হল বম্বে স্টক এক্সেঞ্জ

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...