Friday, April 24, 2026

উহানে মার্কিন সেনারাও আনতে পারে করোনাভাইরাস, অভিযোগ চিনের

Date:

Share post:

ইতিমধ্যেই করোনার গায়ে লেগেছে চিনা ভাইরাসের তকমা। আর এতে বেজায় চটেছে চিন। অভিযোগ উড়িয়ে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান টুইটে বলেন, মার্কিন সেনারাও উহানে করোনাভাইরাস তাঁদের দেশে নিয়ে আসতে পারে। এমনকী এবিষয়ে আমেরিকার জবাবদিহিও চেয়েছে চিনের বিদেশমন্ত্রক। যদিও আমেরিকার তরফে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। করোনাকে ‘উহান ভাইরাস’ নাম দেওয়ায় ক্ষুব্ধ চিনা বিদেশমন্ত্রক। একে ‘অপমানজনক’ আখ্যা দিয়ে নিন্দাও করা হয়েছে।
শুক্রবার, ঝাও লিজিয়ান জানান, আমেরিকায় প্রায় সাড়ে তিন কোটি লোক ফ্লু-তে আক্রান্ত। মৃত্যু হয়েছে ২০ হাজার মানুষের। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান রবার্ট রেডফিল্ড মার্কিন কংগ্রেসে জানান, মার্কিন নাগরিকদের ফ্লু-তে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হয়েছিল, পরে দেখা গিয়েছে তাঁদের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। দোষারোপ পাল্টা দোষারোপের পথে না হেঁটে ঝাওয়ের দাবি, আন্তর্জাতিক সঙ্কটের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিক আমেরিকা।

আরও পড়ুন-করোনা হানায় বাতিল হচ্ছে ম্যাচ, প্রবল ক্ষতির মুখে সব সংস্থাই

Related articles

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...