Friday, May 15, 2026

কংগ্রেসের একাংশর উল্টো ভোট হলেই বিকাশকে হারিয়ে দীনেশের জয়

Date:

Share post:

সাদা চোখে বাম-কং যৌথ প্রার্থী বিকাশ ভট্টাচার্যের জয় নিশ্চিত।
কিন্তু কংগ্রেস শিবিরের খবর ভালো নয়।
মূলত তাদের ভরসাতেই দীনেশ বাজাজকে নির্দল প্রার্থী করেছে তৃণমূল।
কংগ্রেসের এই অংশটি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে বিকল্প প্রার্থী চাইছিল। এমনকি এখানকার কংগ্রেসের এক বড় নামও তৈরি ছিলেন বলে খবর। তৃণমূল মীরা কুমারকে চায়। সেটাতে তারা রাজি হয় নি। তখন দীনেশ বাজাজ।

খবর হল, তৃণমূল মনে করছে কংগ্রেসের একটি অংশ বিকাশ ভট্টাচার্যকে ভোট দেবে না। তৃণমূলও মনেপ্রাণে চায় না বিকাশের জয়। বিভিন্ন মামলা মোকদ্দমা ও উগ্র সক্রিয় তৃণমূলবিরোধিতায় এগিয়ে বিকাশ। ফলে তৃণমূল তাঁকে হারাতে নেমেছে।

বিজেপির বিধায়করা যদি ভোট দিতে আসেন তাহলে তাঁরা দীনেশকেই ভোট দিতে পারেন। দীনেশকে এবিষয়ে দিলীপ ঘোষের সঙ্গে কৌশলী কথা বলায় ছাড় দেওয়া হতে পারে।

ফলে তৃণমূল, কংগ্রেসের একাংশ ও বিজেপির ভোট ধরলে দীনেশ বিকাশকে হারিয়ে দিতে পারেন।
বিপদ বুঝে সিপিএম কথা বলছে কংগ্রেসের সঙ্গে।

আবার তৃণমূলের বাকি প্রার্থীদের জন্য বরাদ্দ সব ভোট অটুট রাখাও তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...