Wednesday, June 24, 2026

Media breaking: ‘আজকাল’ পরিচালনায় নয়া কমিটি, নাম নেই অশোক দাশগুপ্তর

Date:

Share post:

‘আজকাল’ কাগজের মালিকানায় আগেই এসেছিলেন টেকনো ইন্ডিয়ার সত্যম রায়চৌধুরি। মিডিয়ামহলে আজকাল নিয়ে নানা চর্চা লেগেই আছে। সর্বশেষ খবর, আজকাল পরিচালনায় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গড়ে দিয়েছেন সত্যমবাবু। তাকে বলা হচ্ছে এক্সিকিউটিভ বোর্ড। তাতে রয়েছেন: অশোক দত্ত, শঙ্কু বোস, দেবশ্রী চাড্ডা, অরুণাংশু চক্রবর্তী, ভাস্কর গুপ্ত, সুরজিৎ বিশ্বাস ও কৌশিক সরকার। আজকাল পাবলিশার্সের চেয়ারম্যান হিসেবে সত্যম নোটিশে বলেছেন: প্রশাসনিক, কর্মপদ্ধতিগত ও আর্থিক বিষয়সহ আরও যেকোনো বিষয়ে এরা পদক্ষেপ নিতে পারবে। অর্থাৎ বকলমে সম্পাদকীয় বিভাগকেও এর মধ্যে রাখা হয়েছে বলেই ব্যাখ্যা করা হচ্ছে।

এই উচ্চতাক্ষমতাসম্পন্ন বোর্ডে সম্পাদক অশোক দাশগুপ্ত না থাকায় আজকালে জল্পনা তুঙ্গে। অনেকে বিষয়টিকে কোনো বার্তা হিসেবেও দেখছেন। একটি কাগজ পরিচালনার বোর্ডে সম্পাদক বা এতদিনের প্রাণপুরুষ বা তাঁর কোনো ঘনিষ্ঠকে না রাখাটা চোখে পড়ছে সকলের। সুরজিৎ সেনগুপ্ত বা প্রদীপ দাশগুপ্তকে অনেকে এই বোর্ডে আশা করেছিলেন। এটা সম্মানের প্রশ্নও বটে।

আজকালে টেকনোপন্থী শিবিরের বক্তব্য, কাগজ তো ডুবছিল। সত্যম বাঁচিয়ে রেখেছেন। ফলে যারা দীর্ঘদিন চালিয়ে এসেছে, এখন নতুন বিশেষজ্ঞদের হাতে দায়িত্ব ছাড়ুক তারা। তবে কাউকে অসম্মানের প্রশ্ন নেই।

অন্যদিকে, আদি আজকাল শিবিরের বক্তব্য, মালিক তাঁর মত বোর্ড করতেই পারেন। কিন্তু তাতে একটি এখানকার ঘরানার কাগজকে ছোট থেকে বড় করা বা মসৃণ চালানোর অভিজ্ঞতাসম্পন্ন লোক থাকলে কর্মীদের কাছে আস্থাভাজন হত।

সব মিলিয়ে পরিচালনার বোর্ডকে ঘিরে আজকালের অন্দরমহলের জল্পনা আর আজকালে সীমাবদ্ধ নেই।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...