Friday, June 26, 2026

হায়দরাবাদ কাণ্ডের ছায়া এবার ত্রিপুরায়, ধর্ষণ করে পুড়িয়ে মারা হল এক যুবতীকে

Date:

Share post:

হায়দরাবাদ কাণ্ডের ছায়া এবার ত্রিপুরার সিধাই থানার মোহনপুরের রাঙাছড়িতে। ধর্ষণ করে পুড়িয়ে মারা হল এক যুবতীকে। এই ঘটনায় ব্যা পক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দরিদ্র পরিবারের ২২ বছরের ওই যুবতী বৃহস্পতিবার বিকেলের পর থেকে নিখোঁজ ছিলেন। তাঁর পরিবার থানায় অভিযোগও দায়ের করেছিল। প্রথমে পুলিশ নিখোঁজ হওয়ার ঘটনাটিকে আমল দিতে চায়নি। পরে সক্রিয় হয় পুলিশ। ওই এলাকায় তল্লাশি চালিয়ে ধানখেতের মধ্যে থেকে ওই তরুণীর আধপোড়া দেহাবশেষ উদ্ধার করা হয়। পোশাকের অংশ দেখে তাঁকে চিহ্নিত করে বাড়ির লোকজন।
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, চাকরির ইন্টারভিউয়ের জন্য কিছু কাগজপত্র জেরক্স করাতে বিকেল পাঁচটা নাগাদ মোহনপুর বাজারে গিয়েছিলেন সদ্যপ কলেজ উত্তীর্ণ ওই তরুণী। কাজ সেরে নিজের পাড়ার বাসিন্দা সৌরভ পালের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু সন্ধে‌ পেরিয়ে গভীর রাত হলেও বাড়িতে ফেরেননি তিনি। মেয়েকে বারবার ফোন করেন উদ্বিগ্ন মা।কিন্তু মেয়ের বদলে ফোনটি রিসিভ করেন একজন অপরিচিত পুরুষ। তিনি নিজেকে রিপন দেব বলে পরিচয় দেন এবং জানান তার বাড়ি তারাপুর এলাকায়।যদিো ওই এলাকায় খোঁজাখুঁজি করে ওই নামের কাউকে পায়নি মেয়েটির বাড়ির লোকজন। এই অবস্থায় তরুণীর এক বান্ধবীর মাধ্য মে তাঁর পরিবারের সদস্যরা জানতে পারেন, তরুণীর ফোনটি গাড়ির চালক সৌরভ পালের কাছে রয়েছে। সৌরভ ফোনটি থাকার কথা স্বীকারও করে নেয়। কিন্তু ওই তরুণী ঠিক কোথায় রয়েছে তা সে জানাতে পারেনি। কেন সে ফোনটি রেখেছিল তা–ও সে জানায়নি। উল্টে মোবাইল ফেরত দেওয়ার সময় তরুণীর বাড়ির লোকদের সঙ্গে সে বচসায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ।
রাতে গোটা ঘটনাটি থানায় লিখিতভাবে জানায় যুবতীর পরিবার।শুক্রবার সকালে বাড়ির পাশে ফাঁকা জায়গায় মেয়ের ব্যাবগ ও অন্যর সামগ্রী পড়ে থাকতে দেখেন তাঁর মা–বাবা।খানিক পরে প্রতিবেশীরা জানান, বাড়ি থেকে ২০০ মিটার দূরে ধানখেতের ভিতর এক যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়েছে। তরুণীর মা অভিযোগ করেন, সৌরভ পাল নামে ওই যুবক মাসছয়েক আগে তার মেয়েকে রাস্তা আটকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। তাদের মেয়েকে ওই সৌরভই ধর্ষণ করে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে খুন করে পুড়িয়ে দিয়েছে। পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখছে। দোষীদের কড়া শাস্তির দাবিতে ইতিমধ্যেই এলাকার মানুষ একজোট হয়ে বিক্ষোভ দেখান।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...