Friday, April 24, 2026

অর্থমন্ত্রী ধমকাচ্ছেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানকে! ভাইরাল অডিও

Date:

Share post:

উত্তর-পূর্ব রাজ্যের সমস্যা নিয়ে বৈঠক চলছিল। সেখানেই বেজায় চটে গেলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তোপ দাগলেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমারকে। ইতিমধ্যে এই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। অর্থমন্ত্রী বলছেন, “ইয়ে নেহি চলেগা। আপনাকেই দায়ী করছি এই ব্যর্থতার জন্য। স্টেট ব্যাঙ্ক বৃহত্তম ব্যাঙ্ক বলে কোনও লাভ নেই। ইউ আর এ হার্টলেস ব্যাঙ্ক।’’

দিনকয়েক আগে এই অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও অডিওর সত্যতা নিয়ে অর্থমন্ত্রক মুখ খোলেনি। আবার ক্লিপ জাল বলেও দাবি করেনি। অর্থমন্ত্রক সূত্রে খবর, গত মাসে অর্থমন্ত্রী উত্তর-পূর্বের রাজ্যগুলির সমস্যা নিয়ে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্যান্য ব্যাঙ্কের কর্তা ও অর্থ মন্ত্রকের ব্যাঙ্ক বিভাগের কর্তারা। কেওয়াইসি সমস্যায় অসমের ২.৫ লক্ষ চা-বাগান কর্মীর অ্যাকাউন্ট বন্ধ গিয়েছে। তা নিয়ে চটে যান অর্থমন্ত্রী। স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানকে তোপ দাগেন বৈঠকে। ওই অডিও ক্লিপে রজনীশ কুমারকে বারবার দুঃখ প্রকাশ করতেও শোনা গিয়েছে। সন্দেহ করা হচ্ছে, বৈঠকে হাজির কেউ অর্থমন্ত্রীর ধমক রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দেন।

ব্যাঙ্ক অফিসারদের সর্বভারতীয় কনফেডারেশন শনিবার বিবৃতি দিয়ে অর্থমন্ত্রীর ‘আপমানজনক তিরস্কার’-এর নিন্দা করে। কিন্তু পরে তা প্রত্যাহার করে নেয়। সংগঠনের যুক্তি, ওই ঘটনার সত্যতা নিয়ে সংশয় রয়েছে। তাই বিবৃতি প্রত্যাহার করা হল।

আরও পড়ুন-করোনা আতঙ্কের জের ট্রেন যাত্রায়

Related articles

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...