Thursday, May 14, 2026

কোচবিহার থেকে হারিয়ে যাওয়া মাধ্যমিকের ইংরেজি খাতা মিলল

Date:

Share post:

দু’দিন পর মিলল কোচবিহার থেকে হারিয়ে যাওয়া মাধ্যমিকের ইংরেজি উত্তরপত্র। যে শিক্ষকের কাছ থেকে উত্তরপত্রগুলি হারিয়েছিল, তিনি নিজেই রবিবার ফোনে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ফেরত পাওয়ার বিষয়টি জানান। যদিও ওই উত্তরপত্রগুলি আসল কি না তা খতিয়ে দেখা হবে। গোটা ঘটনার পর্যালোচনার পর এবিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।

শনিবার সকালে তুফানগঞ্জ থেকে বলরামপুর-চোপথি হয়ে দিনহাটা যাওয়ার রাস্তায় খোঁজাখুঁজি করে পুলিশ। বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। রবিবার সকালে ওই শিক্ষক ফোনে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জানান, হারানো খাতাগুলি উদ্ধার হয়েছে। পর্ষদ সভাপতি বলেন, ‘‘ওই খাতাগুলিতে কিছু করা হয়েছে কি না। তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করা হবে। তবে নিয়ম অনুযায়ী আপাতত খাতা থাকবে পুলিশের কাছে।’’ মধ্যশিক্ষা পর্ষদের আহ্বায়ক মিঠুন বৈশ্য জানান, রাস্তায় খাতার ব্যাগ দেখতে পেয়েছিলেন এক ব্যক্তি। খাতা হারিয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই তিনি তুফানগঞ্জ থানায় যোগাযোগ করেন। যদিও এবিষয়ে অভিযুক্ত শিক্ষকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন-করোনা-কোয়ারেন্টাইন কেন্দ্র বদল রাজ্যের

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...