Monday, May 4, 2026

রাজ্যসভা ভোটের আগে গুজরাটের চার কং বিধায়কের পদত্যাগ ঘিরে জল্পনা

Date:

Share post:

মধ্যপ্রদেশের পর গুজরাট। ফের ভাঙন কংগ্রেস শিবিরে। ২৬ মার্চ রাজ্যসভা ভোটের আগে বিধানসভা থেকে পদত্যাগ করলেন গুজরাটের ৪ কংগ্রেস বিধায়ক। বিধানসভার স্পিকারের কাছে তাঁরা পদত্যাগপত্র পাঠিয়েছেন। গুজরাট বিধানসভার স্পিকার রাজেন্দ্র ত্রিবেদী জানিয়েছেন, সোমবার বিধানসভায় তিনি পদত্যাগী বিধায়কদের নাম জানাবেন। এই পদত্যাগের পর রাজ্যসভা ভোটে ক্রশ ভোটিংয়ের সম্ভাবনা ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। দল ভাঙার আশঙ্কায় কিছু বিধায়ককে জয়পুরে পাঠিয়ে দিয়েছে কংগ্রেস। দল ভাঙানো নিয়ে কংগ্রেস রাজ্য নেতৃত্বের অভিযোগের তির শাসকদল বিজেপির দিকেই।

এদিকে গুজরাট থেকে এবার চারটি আসন খালি হচ্ছে রাজ্যসভার। সংখ্যার হিসাবে বিজেপির দুটিতে জেতার কথা। কিন্তু ক্রশ ভোটিংয়ের হিসাব করে বিজেপি তিনজন প্রার্থী দিয়েছে। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী দুই। সবমিলিয়ে জমে গিয়েছে রাজ্যসভা ভোটের রাজনীতি।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে