Monday, May 18, 2026

করোনা আতঙ্ক: সর্বদল-বৈঠকে পুরভোট পিছনোর আর্জির সম্ভাবনা সব দলের

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে রাজ্যে পুরসভা ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সোমবার, বিকেল ৩ টে সর্বদল বৈঠকে ডাক দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেই বৈঠকে রাজ্যের শাসকদল ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানাবে বলে সূত্রের খবর। সেই আর্জিতে সমর্থন আছে গেরুয়া শিবিরেরও। এদিনের, বৈঠকে মোট ১১টি রাজনৈতিক দলকে আহ্বান করা হয়েছে। কংগ্রেস ও বামেরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেই সমর্থন জানাবে বলে ঘনিষ্ট মহল সূত্রে খবর।

এদিকে, ইতিমধ্যে করোনা আতঙ্কের জেরে পুর ভোট পিছনোর আবেদন জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস। দলের সভাপতি অমিতাভ মজুমদার জানান, করোনা পরিস্থিতিতে মিটিং, মিছিল বা ভোটের প্রস্তুতি সম্ভব নয়। এই কারণে দেখিয়েই ভোট পিছিয়ে দিতে কমিশনে আর্জি জানিয়েছেন তাঁরা। তবে, রাজ্য নির্বাচন কমিশন এবিষয়ে এখনও কোনও বার্তা দেয়নি বলে জানিয়েছেন অমিতাভ মজুমদার।

আরও পড়ুন-আজ আস্থা ভোট নয়, করোনার ছুতো দেখিয়ে মধ্যপ্রদেশ বিধানসভা মুলতুবি স্পিকারের

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...