Tuesday, March 3, 2026

BREAKING: আপাতত হচ্ছে না পুরভোট, সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত কমিশনের

Date:

Share post:

আপাতত হচ্ছে না রাজ্যের কোনও পুরসভা ভোট। সোমবার  সর্বদলীয় বৈঠকে এমনই সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের।
আপাতত তা স্থগিত রাখা হচ্ছে।

এদিন করোনা আতঙ্ক মাথায় নিয়েই রাজ্য নির্বাচন কমিশনে পুরভোট নিয়ে সর্বদল বৈঠক শুরু হয়। গোটা বিশ্বের মতো গোটা দেশ এবং রাজ্যজুড়ে করোনা আতঙ্ক। করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে এবং সচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপায় অবলম্বন করা হচ্ছে। এরই মাঝে পুরসভা নির্বাচন নিয়েও তৎপরতা চলছিল। আর তা নিয়েই রাজ্য নির্বাচন কমিশনের দফতরে হয় সর্বদলীয় বৈঠক। দুপুর তিনটে শুরু হয় এই বৈঠক।

রাজ্য নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস-এর পৌরহিত্য এই বৈঠক। উপস্থিত ৯টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বামেদের তরফ থেকে উপস্থিত রয়েছেন সুজন চক্রবর্তী, সুখেন্দু পানিগ্রাহী। তৃণমূলের তরফে রয়েছেন তাপস রায়, সুব্রত বক্সি। বিজেপির তরফ থেকে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, সব্যসাচী দত্ত। কংগ্রেসের তরফ থেকে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য , শুভঙ্কর সরকার প্রমূখ।

এদিন সর্বদলীয় বৈঠকের আগে পরবর্তী পদক্ষেপ নিয়ে মিটিং করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। বৈঠকে রয়েছেন সচিব নিলাঞ্জন শাণ্ডিল্য, যুগ্ম সচিব ইন্দ্রনীল মুখোপাধ্যায়-সহ অন্যান্য অফিসারেরা। সেখানেই মোটামুটি ঠিক হয়ে যায় পুরভোট স্থগিত রাখার বিষয়টি। জানা গিয়েছে, পরবর্তী রিভিউ মিটিং হবে ৩০ মার্চ।

আরও পড়ুন-করোনা আতঙ্ক: তবে টলিউডে জারি সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন

spot_img

Related articles

উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য  দুবাইতে আটকে...

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...