Friday, May 15, 2026

বিজেপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ শান্তনুশিবিরের বিরুদ্ধে

Date:

Share post:

ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠল বনগাঁ বিজেপি সাংসদ শান্তনুশিবিরের বিরুদ্ধে। এই ঘটনায় মলয় মণ্ডল, আইনজীবী লিটন মৈত্র, বাবলু দাস , কালীপদ ভৌমিক, দুলাল দেব সমদ্দার, অনুপ বিশ্বাসসহ মোট ছ’জন আহত হয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘটনার সূত্রপাত সোমবার রাতে। গাইঘাটা থানার ঠাকুরনগর ঠাকুরবাড়ি এলাকায় পরিবেশ এখনও থমথমে ।
জানা গিয়েছে , করোনা ভাইরাসের জন্য ঠাকুরনগরের বারুণী মেলা এবছর বন্ধ রাখতে গত রবিবার বিজেপির একটি গোষ্ঠী সাধারণ মানুষের সাক্ষর সংগ্রহ করে এবং স্টেশন চত্বরে মাইক বেঁধে প্রচার করে। পরবর্তীতে তারা প্রশাসনের বিভিন্ন স্তরে একটি ডেপুটেশন দেয়। অভিযোগ, ঠাকুরবাড়িতে প্রাক্তন সাংসদ মমতা ঠাকুরের কাছে এই বিষয়ে একটু ডেপুটেশন জমা দিয়ে বেরোতেই শান্তনু ঠাকুর শিবিরের ২০-২৫ জনের একটি টিম তাদের গাড়িতে হামলা চালায়। স্থানীয়রা চলে আসায় আততায়ীরা পালিয়ে যায়। গাইঘাটা থানার পুলিশ ও বিজেপি কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। এই ঘটনায় মোট ৬ জন আহত হয়েছেন যার মধ্যে মলয় মন্ডল নামে এক বিজেপি কর্মী গুরুতর জখম হন।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...