Friday, June 12, 2026

মধ্যপ্রদেশ: কমল নাথকে সুপ্রিম কোর্টের নোটিস, কাল শুনানি

Date:

Share post:

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ ও রাজ্য সরকারকে আস্থা ভোট নিয়ে বক্তব্য জানানোর জন্য নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। আগামীকাল বুধবার ফের এই মামলার শুনানি। মধ্যপ্রদেশে দ্রুত আস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। দলের বক্তব্য, ২২ জন কংগ্রেস বিধায়কের পদত্যাগের পর সংখ্যালঘু হয়ে গিয়েছে মধ্যপ্রদেশ সরকার। রাজ্যপাল দুবার ফ্লোর টেস্ট করানোর নির্দেশ দিলেও তা অমান্য করেছে রাজ্য। অসাংবিধানিকভাবে সরকার চলছে। ২৪ ঘণ্টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য রাজ্যকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, মঙ্গলবার আস্থা ভোট করানোর জন্য ফের কমল নাথ সরকারকে নির্দেশ পাঠিয়েছিলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন। ১২ ঘণ্টার মধ্যে এটি ছিল তাঁর দ্বিতীয় নির্দেশ। এর আগে সোমবার বাজেট অধিবেশনে বিধানসভায় তাঁর ভাষণ শেষ হওয়ার পর আস্থা ভোট করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তা অগ্রাহ্য করে দশদিনের জন্য বিধানসভা মুলতুবি করেছেন স্পিকার। এরপর রাজভবনে গিয়ে প্যারেড করেন ১০৬ বিজেপি বিধায়ক। তাদের হেড কাউন্ট করা হয়। বিজেপির দাবি, রাজ্যের কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে। তা সত্ত্বেও আস্থা ভোটের মুখোমুখি হতে নারাজ মুখ্যমন্ত্রী। রাজ্যপাল হস্তক্ষেপ করুন। এরপরেই ফের মঙ্গলবার আস্থা ভোট করানোর নির্দেশ দেন রাজ্যপাল।a

আরও পড়ুন-করোনা: হোম কোয়ারেন্টাইনে যাওয়ার আগে হাতে কালির ছাপ লাগিয়ে চিহ্নিত করার প্রক্রিয়া মহারাষ্ট্রে

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...