Thursday, May 7, 2026

BREAKING: মনোনয়ন বাতিল দীনেশ বাজাজের, রাজ্যসভায় যাচ্ছেন মৌসম

Date:

Share post:

যেটা মনে করা হচ্ছিল, সেরকমই হল। রাজ্যসভার পঞ্চম আসনে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়নপত্র খারিজ হয়ে গেল। মনোনয়নপত্র ত্রুটি থাকাতেই তা খারিজ করে দেওয়া হয়।কোনও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর সহ মনোনয়ন পত্র দাখিল করাই নিয়ম। ফলে পঞ্চম আসনে বাম-কংগ্রেস জোট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য-এর রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হয়ে গেল।

অন্যদিকে, তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূরের মনোনয়ন নিয়ে বাম-কংগ্রেসের অভিযোগ থাকলেও, তা কিন্তু শেষ পর্যন্ত বৈধ বলেই ঘোষিত হল। সুতরাং, এবার পশ্চিমবঙ্গ থেকে পাঁচটি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৫জনই রাজ্যসভায় যাচ্ছেন।

চারটি আসনে সরাসরি তৃণমূল প্রার্থীরা রাজ্যসভায় যাচ্ছেন। যার মধ্যে আছেন মৌসম বেনজির নূরও। আর পঞ্চম আসন থেকে সরাসরি রাজ্যসভায় যাচ্ছেন কলকাতার প্রাক্তন মেয়র বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফলে আগামী ২৬ মার্চ রাজ্য বিধানসভায় রাজ্যসভার কোনও ভোট অনুষ্ঠিত হচ্ছে না।

 

Related articles

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...