Thursday, May 7, 2026

করোনা সতর্কতা: টলিপাড়া ৩০মার্চ পর্যন্ত শুটিং বন্ধ

Date:

Share post:

করোনাভাইরাস মোকাবিলায় সিদ্ধান্ত। বুধবার থেকে ৩০মার্চ পর্যন্ত শুটিং বন্ধ রাখা হচ্ছে টলিপাড়ায়। জানালেন রাজ্যের মন্ত্রী তথা ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি অরূপ বিশ্বাস। সোমবারই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিয়েলিটি শো-র শুটিং বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সিনেমা বা সিরিয়াল বন্ধের বিষয়ে তিনি কোনও নির্দেশ দেননি।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার নন্দনে বৈঠকে বসেন অরূপ বিশ্বাস, পরিচালক রাজ চক্রবর্তী, প্রযোজক নিসপাল সিং রানে, অভিনেতা জুন মালিয়া, অরিন্দম গঙ্গোপাধ্যায়, পিয়া দাস, শান্তিলাল মুখোপাধ্যায় সহ অনেকে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরাও হাজির ছিলেন। সেখানেই সিদ্ধান্ত হয় সব শুটিং ৩০ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে। যে সব ইউনিট আউটডোরে আছে তাদেরও কাজ বন্ধ করে ফিরে আসতে বলা হয়েছে। পরিস্থিতি বুঝে পরিবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অরূপ বিশ্বাস।

এই পরিস্থিতিতে টেলিভিশন ধারাবাহিকগুলি ব্যাঙ্কিং এপিসোড অর্থাৎ শুটিং হয়ে যাওয়া এপিসোড দেখানোর পরে রিপিট টেলিকাস্ট করতে পারে বলে জানান আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন-BREAKING: মনোনয়ন বাতিল দীনেশ বাজাজের, রাজ্যসভায় যাচ্ছেন মৌসম

Related articles

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...