Saturday, March 14, 2026

করোনা নিয়ে গুজব ছড়ালেই কড়া ব্যবস্থা, ট্যুইট বার্তা কলকাতার পুলিশ কমিশনারের

Date:

Share post:

করোনাভাইরাস এখন মানুষের কাছে বিভীষিকা। সকলের মুখে একটাই কথা “করোনা”। চোখে-মুখে আতঙ্ক স্পষ্ট। সতর্ক-সচেতনতা থাকলেও গুজব যেন বড় বেশি করে মাথাচাড়া দিয়েছে। সাধারণ সর্দি-কাশি হলেই তাঁর থেকে দূরে সরে থাকছে মানুষ। দেখা হচ্ছে ঘৃণার নজরে।

সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে আজব আজব সব খবর। ভীত হয়ে পড়ছে শহরবাসী। তাই গুজব রুখতে এবার তৎপর হল কলকাতা পুলিশ। কমিশনার অনুজ শর্মা আজ, বুধবার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি থেকে এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন।

নগরপালের পোস্ট, “অনুরোধ, সত্যতা যাচাই না করে অযথা করোনা সংক্রান্ত মেসেজ ফরোয়ার্ড করবেন না। সোশ্যাল মিডিয়ায় আমরা এই ধরনের পোস্টের উপর নজর রাখছি। যাঁরা মিথ্যে খবর, গুজব ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

আরও পড়ুন-দায়িত্বজ্ঞানহীন সেই আমলার কাছ থেকে করোনা কাদের মধ্যে ছড়াতে পারে?

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...