Saturday, May 9, 2026

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক: চোখে জল নিয়ে বিকাশভবন ছাড়লেন বৈশাখী, কিন্তু কেন?

Date:

Share post:

এর আগে বহুবার বাড়ি বা দফতরে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। হাসি মুখেই সেখান থেকে বেরিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে আলোচনার বিষয় নিয়ে বাইটও দিয়েছেন। কিন্তু বুধবার রাতে, বিকাশ ভবনে থেকে তাঁকে যেভাবে বেরতো দেখেন কর্মীরা তাতে সবাই স্তম্ভিত। কারণ, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, কাঁদতে কাঁদতে বৈঠক ছেড়ে বেরিয়ে যান বৈশাখী। কারণ কী? কী বিষয়ে ছিল বৈঠক?
বিকাশ ভবন সূত্রে খবর, মিল্লি আল আমিন কলেজের পরিচালন সমিতি ও অধ্যক্ষকে নিয়ে বৈঠক ডেকেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অভিযোগ, সেই বৈঠকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে পদে পদে কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী। কলেজের অভ্যন্তরীণ সমস্যা বেশ পুরনো। বুধবার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং পরিচালন সমিতির সদস্যদের বিকাশ ভবনে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে বৈশাখী ঢুকতেই না কি তাঁকে ‘করোনাভাইরাস’ বলা হয়। কিন্তু কোনও বিতর্ক জড়াতে না চেয়ে নীরবেই বসেছিলেন বৈশাখী। তাঁকে জানানো হয়, মিল্লি আল আমিন কলেজের শিক্ষকদের প্রাপ্ত সুবিধা কাটছাঁট করা হবে। যে শিক্ষক বৈশাখীকে লাগাতার অপমান করেছেন বলে অভিযোগ, তাঁকেও শিক্ষা দফতরের একটি উঁচু পদে বসানো হবে বলেও জানানো হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরপরে বৈঠকে উপস্থিত সবাইকে চা দিলেও, তাঁকে দেওয়া হয়নি। ‘অপমানিত’ বোধ করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মেসেজে সম্পূর্ণ বিষয়টি তিনি বন্ধু শোভন চট্টোপাধ্যায়কে জানান। শোভনই বান্ধবীকে বৈঠক ছাড়তে পরামর্শ দেন। বৈশাখী যখন বৈঠক ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তখনও না কি শিক্ষামন্ত্রী তাঁর উদ্দেশে তীর্যক মন্তব্য করে বলেন, এবার নবান্নে গিয়ে নালিশ জানাবেন বৈশাখী। যার জেরে কার্যত কাঁদতে কাঁদতে বিকাশ ভবন ছাড়েন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে, এই বিষয়ে প্রশ্ন করা হলে পার্থ চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে কিছু জানাতে চাননি।

আরও পড়ুন-করোনা সতর্কতায় স্থগিত আইসিএসসি-আইএসসি

Related articles

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...