Thursday, May 14, 2026

নারদ-কাণ্ড নিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন সদ্য- সাংসদ বিকাশরঞ্জন

Date:

Share post:

নারদ-কাণ্ড নিয়ে আসরে নেমে পড়লেন সদ্য নির্বাচিত সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য৷

নারদ-তদন্ত এগিয়ে নিয়ে যেতে CBI বেশ কিছুদিন আগে লোকসভার অধ্যক্ষের অনুমতি চায়৷ এই নারদ-কাণ্ডে CBI ইতিমধ্যেই যাদের নামে প্রাথমিক অভিযোগ নথিভুক্ত করেছে, তাদের মধ্যে অনেকেই ঘটনার সময়ে লোকসভার সাংসদ ছিলেন৷ এদের বিরুদ্ধে পরবর্তী তদন্ত চালিয়ে যেতে সে কারনেই লোকসভার অধ্যক্ষের সবুজ সংকেত প্রয়োজন৷ এই অনুমতিই CBI চেয়েও পাচ্ছেনা৷

লোকসভার অধ্যক্ষকে লেখা চিঠিতে বিশিষ্ট আইনজীবী তথা সদ্য সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, তদন্তের স্বার্থে CBI
অধ্যক্ষের অনুমতি চেয়েও পাচ্ছেনা৷ এর ফলে লোকসভা এবং লোকসভার অধ্যক্ষ সম্পর্কে সাধারন মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে৷ বিকাশবাবু লিখেছেন, আমরা সবাই দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চাই, কিন্তু এক বিশেষ দুর্নীতির তদন্তই থমকে গিয়েছে লোকসভার অযৌক্তিক টালবাহানায়৷ বিকাশবাবু সরাসরিভাবেই অধ্যক্ষকে বলেছেন, লোকসভার এই ভূমিকায় অভিযুক্তের সঙ্গে লোকসভার একাত্মতার ধারণা সৃষ্টি করছে সাধারন মানুষের মনে৷

চিঠির শেষে তিনি লোকসভার অধ্যক্ষকে লিখেছেন, রাজ্যসভার একজন সদ্য নির্বাচিত সদস্য হিসাবে আপনাকে অনুরোধ করছি, বিষয়টির দ্রুত নিষ্পত্তি করুন৷

সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের এই চিঠি নারদ-কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে নতুনভাবে আলোড়ন তুলতে পারে৷

আরও পড়ুন-পরিবারের সঙ্গে ‘শেষদেখা’য় চোখের পাতা ভিজল ৪ দোষীর

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...