Sunday, June 21, 2026

রাতভর নাটকের পরে সাড়ে পাঁচটায় 4 অপরাধীর ফাঁসি

Date:

Share post:

শেষ মুহূর্তেও ফাঁসি থেকে বাঁচার চেষ্টা করেছিল নির্ভয়া কাণ্ডের চার অপরাধী। রাতভর তাদের আইনজীবী এপি সিং বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছেন। কিন্তু কোনও পরিকল্পনাই কাজে আসেনি। তিহার জেলে ঠিক সাড়ে পাঁচটায় ফাঁসি হয় চারজনের।
তার আগে সাড়ে তিনটের সময় এই দোষীদের উঠিয়ে স্নান করানো হয়। এরপর নিয়ে যাওয়া হয় তিন নম্বর সেলে, যেখানে তাদের ফাঁসির মঞ্চ প্রস্তুত ছিল। যাওয়ার পথে একজন দোষী শুয়ে পড়ে বলে তিহার জেল সূত্রে খবর। তিন নম্বর সেলে নিয়ে গিয়ে তাদের মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়। সেখানে একজন পুরোহিতও উপস্থিত ছিলেন। যদি তারা কোনও পুজো-অর্চনা করতে চায় সেই কারণে। এরপর তাদের হাত-পা বেঁধে দেওয়া হয়, মাথায় পরিয়ে দেওয়া হয় কালো কাপড়। একশো কুড়ি সেকেন্ডের কাউন্টডাউন দিতে শুরু করেন জেলের আধিকারিক। ঘড়ির কাঁটায় ঠিক 5 টা 30 মিনিটে সাদা রুমাল ফেলে ফাঁসির সংকেত দেন ম্যাজিস্ট্রেট। তখনই দুটি লিভারে চাপ দিয়ে চার দোষীকে ফাঁসি দেন পবন জল্লাদ। আইন অনুযায়ী, এরপর আধঘণ্টা ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখা হয় চারজনের দেহ। ছটার সময় দেহগুলি নামিয়ে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় জেল কর্তৃপক্ষ। ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং করা হবে বলে সূত্রের খবর। তারপরে দেহ তুলে দেওয়া হবে পুলিশের হাতে। দেহ নিয়ে প্রকাশ্যে কোনো যাত্রা হবে না লিখিত দেয়ার পর দেহ তুলে দেওয়া হবে চারজনের পরিবারের হাতে।

Related articles

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...